দুদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা যাচ্ছে কেন? প্রশ্ন জামায়াত এমপির

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছেন? গত দুদিন ধরে তাকে প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন।

প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা প্রশ্ন তুলে জামায়াত নেতা বলেন, যদি ছাড় না দিয়ে থাকেন, তবে এই সংসদে রুলস অব প্রসিডিওর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রশ্নের উত্তরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানান, সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *