চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। বুধবার (২৯ জুলাই ২০২৬) সকালে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। সেই সাথে আরও পাঁচ সহযোগী দক্ষ শুটারকে আটক করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। সে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা-সহ অন্তত ১৫টি মামলার আসামি।

ইমন বিদেশে অবস্থানরত চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদের’ ঘনিষ্ঠ সহযোগী। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বড় সাজ্জাদের সংগঠিত অপরাধচক্রে বর্তমানে মাঠপর্যায়ের নেতৃত্বে রয়েছে ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর তারা চট্টগ্রামে চক্রটির কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *