কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “আজ সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।” বিমানের ক্রুরা “অক্ষত অবস্থায় বেঁচে গেছেন” এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঘটনাটির “পরিস্থিতি” নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে এবং “ঘটনার কারণ” অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

কুয়েতে যুক্তরাষ্ট্র দূতাবাস এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পর কাউকে দূতাবাসে না যেতে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

এদিকে রোববার ইরাকের এরবিল বিমানবন্দরেও মার্কিন বাহিনী ঘাঁটির কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এর আগে রোববার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট। ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটি।

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে: আইডিএফ

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে। এতে সবাইকে দ্রুত সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা বলা হয়েছে।

আইডিএফ আরেক বিবৃতিতে জানিয়েছে, মানুষ এখন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন, তবে ওই স্থানগুলোর কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে, বিবিসি ফার্সিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

ফার্স নিউজ এজেন্সি লিখেছে, “ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।” সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *