ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠনে মার্কিন চাপের মুখে নতুন এ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। মুস্তফা যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির একজন স্বাধীন সদস্য। পিএলওতে ক্ষমতাসীন ফাতাহর […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের স্থলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “কঠোর সতর্কবার্তা” প্রদান করেছে। গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দিলে ইসরায়েলিদের ব্যবহৃত স্থল বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে ইউএই। লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলার প্রেক্ষাপটে এই স্থল সেতু দিয়েই গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ এবং অন্যান্য সামগ্রী ইসরায়েলে প্রবেশ । সংযুক্ত আরব আমিরাত এই বাণিজ্য সেতু বন্ধ […]

বিস্তারিত পড়ুন

গাজায় ‘নৃশংসতা’ বন্ধে বাদশাহ সালমানের আহবান

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফিলিস্তিনের গাজায় ‘নৃশংস অপরাধ’ বন্ধ এবং ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে প্রদত্ব বক্তব্যে তিনি এই আহবান জানান। বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। লিখিত বক্তব্যে গাজায় অব্যাহত […]

বিস্তারিত পড়ুন

গাজার মাঝ বরাবর ইসরায়েল রাস্তা তৈরি করছে কেন ?

আবদিরাহিম সাঈদ, টম স্পেন্সার এবং রিচার্ড আরভিন-ব্রাউন বিবিসি অ্যারাবিক ও বিবিসি ভেরিফাই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার মাঝ বরাবর একটি রাস্তার নির্মাণ কাজ সবেমাত্র শেষ করেছে। রাস্তাটি গাজার পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। স্যাটেলাইট চিত্রে এই রাস্তা দেখা গেছে যা বিবিসি যাচাই করে দেখেছে। ইসরায়েল বলছে, পণ্য ও ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

গাজা উপকূলে অস্থায়ী বন্দর বানাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মানবিক সহায়তা পাঠানোর জন্য গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দা ইউনিয়ন ভাষণে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ওই বন্দরের মাধ্যমে ফিলিস্তিনিদের কাছে পাঠানো ত্রাণ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে এবং প্রতিদিন অতিরিক্ত কয়েকশ ট্রাকে করে এসব ত্রাণ পাঠানো সম্ভব হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে […]

বিস্তারিত পড়ুন

পশ্চিম তীরের রামাল্লায় এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান ইসরায়েলি বাহিনীর

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের প্রশাসনিক রাজধানী রামাল্লায় এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের অভিযান চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। গত রোববারের রাতব্যাপী সেই অভিযানে মুস্তফা আবু শালবাক নামের এক ১৬ বছর বয়সী কিশোর নিহতও হয়েছে। তার ঘাড় এবং বুকে গুলি লেগেছে বলে জানিয়েছেন পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা নিউজ […]

বিস্তারিত পড়ুন

হামাস ও ফাতাহ-সহ ফিলিস্তিনিদের “একীভূত কৌশল” নির্ধারণ

ইসরায়েলের অব্যাহত বর্বর হামলা মোকাবেলায় হামাস এবং ফাতাহ-সহ ফিলিস্তিনি সকল পক্ষ বৈরিতা ভুলে “একীভূত কৌশল” নির্ধারণে একমত হয়েছেন। শুক্রবার রাশিয়ায় অনুষ্ঠিত আলোচনায় এটাকে বিরল ঐক্যে বলে ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, হামাস ও ফাতাহ সহ ফিলিস্তিনি দলগুলো মস্কোতে আলোচনার পর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় অগ্রগতি লাভের কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তুরস্কে […]

বিস্তারিত পড়ুন

গাজায় ত্রাণ চাইতে আসা শতাধিক ফিলিস্তিনিকে যেভাবে হত্যা করা হলো

পল ব্রাউন বিবিসি ভেরিফাই বৃহস্পতিবার মধ্যরাতের পর ত্রাণ সরবরাহকারী লরির দিকে একটু খাবারের আশায় ছুটে যাওয়া মানুষদের উপর হামলায়, অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা শহরের বাইরেই উপকূলের রাস্তা ধরে রাতের অন্ধকার চিড়ে যখন ইসরায়েলি সেনাবাহিনীর সাথে ত্রাণবাহী গাড়ির বহর আসছিল, তখন সেটা ঘিরে ভিড় জমায় শত শত […]

বিস্তারিত পড়ুন

গাজা যুদ্ধবিরতি চুক্তি দৃশ্যমান হচ্ছে?

পল অ্যাডামস বিবিসি ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট, জেরুজালেম ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা বুধবার জেরুজালেমের দিকে লংমার্চ শুরু করেছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের উৎসবের স্থান নোভায় হামাসের বন্দুকধারীরা হামলা চালায়। এই উৎসবের স্থানটি কিববুতজ রেইমের কাছে, যেখানে শত শত ইসরায়েলি নিহত হয় এবং আরও শতাধিককে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। পদযাত্রাকারীরা নিখোঁজদের ছবি বহন করছে এবং […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল-হামাস যুদ্ধ, বাইডেন-নেতানিয়াহু মতবিরোধ

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে মঙ্গলবার এমন সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরপরই নেতানিয়াহুর পক্ষ থেকে খোদ যুক্তরাষ্ট্রে ব্যাপক সমর্থনের দাবি করে মন্তব্য এলো। মঙ্গলবার এক বিবৃতিতে মি. নেতানিয়াহু এ দাবি করেন। বিবৃতিতে একটি জরিপের কথা […]

বিস্তারিত পড়ুন