হিরো আলম ইস্যুতে ১৩ বিদেশি রাষ্ট্রদূতকে তলব

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতির পর যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ জুলাই) ঢাকায় কর্মরত ১৩টি মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানো হবে। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের সময় বনানীর একটি […]

বিস্তারিত পড়ুন

আল মাহমুদ সিএনসি পদক পেয়েছেন সাঈদ চৌধুরী

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) কর্তৃক ‘আল মাহমুদ সিএনসি পদক ২০২৩’ লাভ করেছেন অনুসন্ধানী সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী। একই সাথে সৈয়দ আলী আহসান পদক পেয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দা নাজ কমর এবং হুমায়ুন আহমদ পদক লাভ করেছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ। ২৩ জুলাই ভার্চুয়াল অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। সিএনসি’র নির্বাহী […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সোমবার ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশকে (আইসিটি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মঙ্গলবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় ইসিপি বলেছে, ১১ মে নির্বাচনী সংস্থার অবমাননার মামলায় জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে পুলিশ যেন তার বাধ্যবাধকতা পালন করে। শুনানিতে ইমরান খানের ক্রমাগত অনুপস্থিতিতে বিরক্ত হয়ে ইমরানকে […]

বিস্তারিত পড়ুন
রাজধানীর আফতাবনগর পাসপোর্ট অফিসের কার্যক্রম কেমন চলছে

রাজধানীর আফতাবনগর পাসপোর্ট অফিসের কার্যক্রম কেমন চলছে

গত ৭ মে রাজধানী ঢাকার আফতাবনগরে ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব’র আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে একটি চারতলা ভবনে শুরু হয় পাসপোর্ট সেবা কার্যক্রম। রাজধানীর ৯ থানার বাসিন্দাদের নতুন পাসপোর্ট আবেদন, নবায়ন ও সংশোধন সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে নতুন এ আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। থানাগুলো হচ্ছে- মতিঝিল, পল্টন, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, […]

বিস্তারিত পড়ুন

সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ লোকে লোকারণ্য

ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের মাঠ ছাড়িয়ে আশপাশের বেশ কয়েকটি সড়কে অবস্থান নিয়েছে নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুর দুইটায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে তারুণ্যের সমাবেশ শুরু হয়।  নির্ধারিত সময়ের আগেই ঢাকার এই তারুণ্য সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। বিএনপির তিন অঙ্গসংগঠন […]

বিস্তারিত পড়ুন

কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। একই সঙ্গে স্টকহোমে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে বাগদাদ। স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনা ঘিরে ইরাক-সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতির মাঝে বৃহস্পতিবার ইরাকের সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। গত মাসে সুইডেনে কোরআন পোড়ানোর জেরে বৃহস্পতিবার বাগদাদে সুইডিশ দূতাবাসে শত শত ইরাকির হামলা […]

বিস্তারিত পড়ুন

হিরো আলম ইস্যুতে জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশের অসন্তোষ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তার প্রতিবাদে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। এসময় অসন্তোষ প্রকাশের […]

বিস্তারিত পড়ুন

হিরো আলমের ওপর হামলা: সুষ্ঠু বিচার চাইলো ১৩ দূতাবাস

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো। বুধবার (১৯ জুলাই) হিরো আলমের সঙ্গে উপনির্বাচনের সময় হওয়া সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে। বিবৃ‌তি‌তে বলা হয়, […]

বিস্তারিত পড়ুন

কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি

ভিসা না পাওয়ায় কানাডায় যেতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রোগ্রামে যোগ দিতে গত ১৫ই জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। তাই কানাডায় যাওয়ার উদ্যোগ বাতিল করতে হয়েছে তাকে। তবে ভিসি মো. আখতারুজ্জামানের দাবি- বিলম্বে আবেদন […]

বিস্তারিত পড়ুন

মানুষের অধিকার আদায়ের পথে বিজয়ের জয়যাত্রা : মির্জা ফখরুল

মাথার ওপর সূর্যের প্রচন্ড বিকিরণ, পায়ের নিচে উত্তপ্ত পিচঢালা রাজপথ। এরই মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছেন লাখো মানুষ। হাঁটতে হাঁটতে ঘেমে-নেয়ে একাকার। কিন্তু তারপরও যেন ক্লান্তি নেই কারো চোখে-মুখে। বরং হাতে হাতে জাতীয় ও দলীয় পতাকা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড আর […]

বিস্তারিত পড়ুন