ঢাকায় বিএনপির গণমিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে

সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে পৃথকভাবে এ গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। রাজধানীতে প্রতিবাদী জনতার উপচেপড়া ভীড় এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। গণমিছিল উপলক্ষে বেলা ১টা থেকে ব্যানার ও […]

বিস্তারিত পড়ুন

তারেক-জুবাইদার বিচার

ড. আবদুল লতিফ মাসুম রাষ্ট্র ব্যবস্থায় তত্ত্বগতভাবে ক্ষমতার প্রয়োগ ও অপপ্রয়োগ দুটো দিকই গুরুত্বপূর্ণ। ক্ষমতার প্রয়োগ রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য। ক্ষমতার অপপ্রয়োগ নীতিগতভাবে অনুমোদিত না হলেও বাস্তব ক্ষেত্রে অস্বাভাবিক নয়। এই অস্বাভাবিক প্রবণতা প্রতিরোধ করার জন্য রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে নানা ব্যবস্থা। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় এমনই একটি ব্যবস্থা বা তাত্ত্বিক ধারণা হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি (Theory of separation […]

বিস্তারিত পড়ুন

মানবজমিন অফিসে পিটার হাসের দুই ঘণ্টা

মানবজমিন অফিস ঘুরে গেলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। ট্রেড মার্ক হাসি আর আতিথেয়তায় কাটিয়ে গেলেন পাক্কা দু’ঘণ্টা। গণমাধ্যম ও গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থান জানান দিলেন আরও একবার। প্রস্তুতি ছিল সকাল থেকেই। নির্ধারিত সময়ের মিনিট দু’য়েক আগেই কাওরান বাজারের মানবজমিন কার্যালয়ে আসেন মার্কিন দূত। তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন মানবজমিন প্রধান সম্পাদক […]

বিস্তারিত পড়ুন

জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব হয়রানিমূলক: বিএফইউজে

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’র জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করায় উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএফইউজে নেতারা বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার টকশোগুলোতে সরকারের আজ্ঞাবহ লোকদের দিয়ে তোষামোদী […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদনের নির্দেশ

ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব গণমাধ্যমে বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে করা রিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংশ্লিষ্ট আবেদন নতুন করে জমা দেওয়ার পর আদালত পরবর্তী কার্যক্রম ঠিক করবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটকারি আইনজীবী কামরুল ইসলামকে এ […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মামলা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচার জাতিসংঘ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সোমবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে মামলার অভিযোগ বাতিল প্রশ্নে রুল শুনানিতে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আপনার আদালতে এমন একজন ব্যক্তির মামলার […]

বিস্তারিত পড়ুন

বুয়েটের আবরার হত্যা মামলার আসামি ক্লাসে যোগ দেয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় করা মামলার অন্যতম আসামি ক্লাসে অংশ নেয়ায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে বুয়েট শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত আসামি রাশেদুল ইসলাম বিটু, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ায় তাকে বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছিল। এর আগে ২০২১ সালের […]

বিস্তারিত পড়ুন

ভোট চুরির নির্বাচন করলে এবার প্লেনে উঠতে পারবেন না: ব্যারিস্টার আন্দালিব

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না। রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং […]

বিস্তারিত পড়ুন

মেননের হুঙ্কারে কাঁপছে যুক্তরাষ্ট্র!

স্টালিন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের উপর ক্ষেপে গেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে হুংকার দিয়ে তিনি বলেছেন, ‘আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র থামো। আমাদের নিয়ে মাথা ঘামাবে না। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাব।’ রাশেদ খান মেননের এই হুংকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিস্তর আলোচনা-সমালোচনা-বিতর্ক চলছে। […]

বিস্তারিত পড়ুন

অধ্যাপক সৈয়দ আলী আশরাফের মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনতা উত্তর বাংলাসাহিত্যে বিশ্বাসী নান্দনিকতার অগ্রদূত কবি ও গদ্যশিল্পী সৈয়দ আলী আশরাফ। সৃজনশীল ও মননশীল সাহিত্যে বিশ্বাসের যে অনুরণন সৃষ্টি করেছেন, পরবর্তী সময়ে তা অনেকেরই অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। ৩০ পরবর্তী কাব্যধারায় আধুনিকতার ভেল্কিবাজিতে যে ‘লিভারপুল কবিকুল’ তৈরি হয়েছিল, যারা কবিতা ও সাহিত্যে অবিশ্বাস, অবক্ষয়, নৈরাজ্য ও নাস্তিকতাকে শিল্প করতে চেয়েছেন, সৈয়দ আলী আশরাফ সেখান […]

বিস্তারিত পড়ুন