দেড় লাখ মামলায় ৪৯লাখের বেশি আসামি, খালেদা জিয়া ৩৬, তারেক রহমান ৫০, মির্জা ফখরুল ৯৩

বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীরা নতুন-পুরাতন মামলা আর সাজার চাপে বিপাকে পড়েছেন। গুরুত্বপূর্ণ নেতাদের মামলাগুলো নিষ্পত্তিতে সাম্প্রতিক সময়ে গতিসঞ্চার হয়েছে। দ্রুত ফেলা হচ্ছে সাক্ষ্য গ্রহণের তারিখ;শেষ হচ্ছে বিচারিক প্রক্রিয়াও। উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগে করা মামলাগুলোও সচলের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মফস্সলের বেশির […]

বিস্তারিত পড়ুন

নিরাপত্তা সংলাপে নেতৃত্ব দিতে ঢাকায় মার্কিন উপ-সহকারী মন্ত্রী মিরা রেসনিক

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-সহকারী মন্ত্রী মিরা রেসনিক মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিতব্য নবম বার্ষিক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে ওয়াশিংটনের নেতৃত্ব দিবেন। আজ সোমবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের এক মিডিয়া নোটে বলা হয়, ‘নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক নেতৃত্বাধীন আলোচনা যাতে আমাদের নিরাপত্তা সম্পর্কের সমস্ত উপাদান নিয়ে আলোচনা করা হয়।’ উভয় পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সমস্যা, […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের বিরুদ্ধে ‘বিবৃতিতে’ সই করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

ড. ইউনূসের বিরুদ্ধে ‘বিবৃতিতে’ সই করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। তিনি বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। ড. […]

বিস্তারিত পড়ুন

বিমানবন্দরে সরকারি সংস্থার লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েব

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরি হয়ে গেছে। টার্মিনাল ভবনের ভেতরে সুরক্ষিত স্থান থেকে কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির চাঞ্চল্যকর এই ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে শনিবার। তবে বিষয়টি জানাজানি হয় আজ রোববার। এ ঘটনায় শুল্ক […]

বিস্তারিত পড়ুন

ফখরুল-রিজভীসহ ৭৪ নেতার বিচার শুরু

* বিএনপি নেতাদের মামলায় হঠাৎ গতি * টুকু ও আমানকে আত্মসমর্পণের নির্দেশ * শিমুলের নামে গ্রেফতারি পরোয়ানা আনোয়ার আলদীন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে হঠাৎ গতিসঞ্চার হয়েছে। ঢাকার বিভিন্ন আদালতে বর্তমানে বেশ কিছু মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে দ্রুতগতিতে। শীর্ষস্থানীয় অনেক নেতাকে এখন প্রায় প্রতিটি কার্যদিবসে আদালতে হাজিরা দিতে হচ্ছে। দিবসের প্রথমভাগ নেতাদের চলে যাচ্ছে […]

বিস্তারিত পড়ুন

অধ্যাপক ইউনূসের জন্য ওবামা-হিলারি সক্রিয় হলেন যেসব কারণে

রাকিব হাসনাত শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি বন্ধের’ জন্য শেখ হাসিনার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গত এক সপ্তাহে অধ্যাপক ইউনূসের পক্ষে একের পর এক বিবৃতি সেটি ইঙ্গিত করে। হঠাৎ করে অধ্যাপক ইউনূস ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা এতটা সোচ্চার হয়ে উঠলেন কেন? প্রথমে অধ্যাপক ইউনূসের প্রশংসা করে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছিলেন […]

বিস্তারিত পড়ুন

সাইবার সিকিউরিটি আইনে জাতিসংঘের পরামর্শ প্রতিফলিত হয়নি : আইরিন খান

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের অধিকার বিষয়ক সংস্থাগুলো যেসব সুপারিশ করেছে, সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় তা প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিকাশ ও সুরক্ষা বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান। গত ২৮ আগস্ট বাংলাদেশ সরকারকে লেখা চিঠিতে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের সুপারিশ গুলোর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ […]

বিস্তারিত পড়ুন

সিয়েরা লিওনের ব্যাপারে ভিসা-নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের

আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি এবং ভোটার, নির্বাচনি পর্যবেক্ষক ও নাগরিক সমাজের প্রতিষ্ঠানকে ভয়ভীতি প্রদর্শনের জন্য দায়ী ব্যক্তিদের ওপর এই ভিসা বিধিনিষেধ আরোপ করা […]

বিস্তারিত পড়ুন

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ

কর্মসূচিতে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ উঠেছে মাইনুল ইসলাম অনিক নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাইনুল ইসলাম অনিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইনামুল ইসলাম নোমান। তিনি রাষ্ট্রবিজ্ঞানের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, কর্মসূচিতে অংশ না নেওয়ায় আমাকে গণরুমে ফ্লোরে দেওয়া হয়। মাস্টার্সের ছাত্র হয়ে […]

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক হাওয়া থেকে মুক্ত থেকে বিচার করাই বিচারকদের দায়িত্ব : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, গণতন্ত্রের ভিত্তি হলো আইনের শাসন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। আর বিচারকদের উচিত রাজনৈতিকভাবে বয়ে যাওয়া হাওয়া থেকে নিজেদের মুক্ত রেখে, সংবিধান, আইন ও নিজেদের বিচারিক বিবেকের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে বিচারকার্য সমাধান করা। তিনি বলেন, একটি জাতির জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারে। […]

বিস্তারিত পড়ুন