এমভি আব্দুল্লাহর মালিকপক্ষের সাথে যোগাযোগ করলো সোমালি জলদস্যুরা

জিম্মি করার আট দিন পর প্রথমবারের মতো এমভি আব্দুল্লাহ’র মালিকপক্ষ কবির গ্রুপের সাথে যোগাযোগ করেছে সোমালি জলদস্যুরা। বুধবার দুপুরে দস্যুরাই তাদের সাথে যোগাযোগ করেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। “দুপুর দুইটার দিকে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছি,” বিবিসি বাংলাকে বলেন […]

বিস্তারিত পড়ুন

পদত্যাগে বাধ্য হলেন জাবির প্রক্টর ফিরোজ

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত পত্রে তা জানা গেছে। নতুন প্রক্টরের সাময়িক দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর। ৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে স্বামীকে আটকে […]

বিস্তারিত পড়ুন

চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক সোমবার (১৮ মার্চ ২০২৪) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তিনি বিদেশে যেতে পারবেন না। তবে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। আইনমন্ত্রী আরো বলেছেন বিদেশ থেকে […]

বিস্তারিত পড়ুন

ঢাকার বাজারে ভারত থেকে কেন মাছ আমদানি করতে হচ্ছে?

তাফসীর বাবু বিশ্বে মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। সরকারের দাবি অনুযায়ী, দেশটি মাছে স্বয়ংসম্পূর্ণ। প্রতিবছর মাছ উৎপাদন হয় ৪৯ লাখ মেট্রিক টন; যেটি চাহিদার চেয়ে বেশি এবং প্রতিবছর উদ্বৃত্ত কিছু মাছ বিদেশেও রপ্তানি করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, দেশটি রুই-কাতলের মতো বিভিন্ন মাছ আমদানি করছে, বিশেষত ভারত থেকে। এই মাছগুলো বাংলাদেশেও চাষ হয় […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচনে বিরোধীদের দমন ন্যায়সঙ্গত ছিলনা : এনডিআই-আইআরআই

ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশনের (টিএএম) চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১৭ মার্চ ২০২৪) এনডিআই এবং আইআরআইয়ের চূড়ান্ত মূল্যায়নে বাংলাদেশের নির্বাচনে বিরোধীদের দমন ন্যায়সঙ্গত ছিলনা, নির্বাচনে ক্ষমতাসীন দলকে সুবিধা দেয়ার অভিযোগ ছাড়াও গুণগত মান ক্ষুণ্ন এবং কার্যকর প্রতিযোগিতা অনুপস্থিত ছিল বলে […]

বিস্তারিত পড়ুন

‘ইসলামভীতি মোকাবেলায় জাতিসংঘে প্রস্তাব পাস’

ইসলামোফোবিয়া নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ‘ইসলামভীতি মোকাবেলায় জাতিসংঘে প্রস্তাব পাস’। প্রতিবেদনে বলা হচ্ছে, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবসে একটি ভোটাভুটির মাধ্যমে ‘ইসলামোফোবিয়া মোকাবেলার পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাবের পক্ষে ১১৫ টি দেশ ভোট দিয়েছে। তবে ভোটদানে বিরত ছিল ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন, যুক্তরাষ্ট্রসহ ৪৪টি দেশ। প্রস্তাবের বিপক্ষে কোন দেশ ভোট দেয়নি। পাকিস্তানের উদ্যোগে উত্থাপন […]

বিস্তারিত পড়ুন

সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার হরণ করেছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার পার্টি করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ইফতার করা যাবে না। কিন্তু কেন করা যাবে না? আসলে তারা পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার হরণ করেছে। শনিবার (১৬ মার্চ ২০২৪) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে শ্রমিক দলের উদ্যোগে […]

বিস্তারিত পড়ুন

ভারত পাশে থাকায় নির্বাচনে বড় শক্তিও অশুভ খেলা খেলতে পারেনি : ওবায়দুল কাদের

ভারত পাশে ছিল বলে অনেক শক্তিধর দেশও আমাদের নির্বাচন নিয়ে অশুভ খেলা খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৬ মার্চ ২০২৪) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শক্তিধর […]

বিস্তারিত পড়ুন

‘আমি ফাইটার মানুষ। আমি বাঁচতে চাইছিলাম’-ফেসবুক পোস্ট দিয়ে শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা

বাংলাদেশের রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী কুমিল্লায় তার নিজ বাড়িতে আত্মহত্যার পর শুক্রবার রাতেই প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিলো ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রাত প্রায় আড়াইটা পর্যন্ত ওই ছাত্রীকে ‘আত্মহননে বাধ্য করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে’ ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ওই ছাত্রীর একজন সহপাঠীকে সাময়িক বহিষ্কার […]

বিস্তারিত পড়ুন

‘মশার পেছনে ওড়ে শতকোটি’

মশার পেছনে ওড়ে শতকোটি – দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশা মারার জন্য ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ছিল ৪৯ কোটি ৩০ লাখ টাকা, পরে সেটি বেড়ে ৫৮ কোটিতে দাঁড়ায়। চলতি অর্থবছরে ডিএনসিসিতে মশা মারতে বরাদ্দ রাখা হয়েছে ৮৪ কোটি টাকা। প্রতিবেদন বলছে, পাঁচ বছরের ব্যবধানে মশানিধনের খরচ […]

বিস্তারিত পড়ুন