‘পাসপোর্ট করতে বেনজীরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর I আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘পাসপোর্ট করতে বেনজীরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ’। প্রতিবেদনে বলা হচ্ছে, সাবেক এই আইজিপি পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি ‘লাল পাসপোর্ট’। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের ডিগ্রি ফিরিয়ে দিলেন শহিদুল আলম

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আলোকচিত্রের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহিদুল আলমের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়েছিল। রোববার দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শহিদুল আলম বলেন, ‘ডিগ্রিটি […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ ও বিএনপি সম্পর্কে ড. আসিফ নজরুল

আওয়ামী লীগ ও বিএনপি সম্পর্কে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. আসিফ নজরুল। শনিবার (১ জুন ২০২৪) ড. আসিফ নজরুল লিখেছেন ‘আওয়ামী লীগ কিভাবে জনপ্রিয় হতে পারে?’ তার কয়েক ঘন্টা আগে লিখেছেন ‘বিএনপি কিভাবে শক্তিশালী হতে পারে?’ এরপরই নানা রকম মন্তব্য ও সমালোচনার ঝড় তোলেন […]

বিস্তারিত পড়ুন

সিলেটের আকস্মিক বন্যার কারণ কী এবং পানি নামবে কবে?

মরিয়ম সুলতানা বাংলাদেশের সিলেট জেলায় যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি পুরোপুরি কাটতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট জেলার সাত উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে […]

বিস্তারিত পড়ুন

বেনজীর গত এক দশকে যেভাবে আলোচনা, সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন

বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে পড়া পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মি. আহমেদকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে প্রভাবশালী আইজিপি’, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক […]

বিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমির ডা: শফিক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধূলেশ্বর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে নিহতদের পরিবারকে সান্ত্বনা ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছেন। জেলা আমির অধ্যাপক মু. শাহ আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন […]

বিস্তারিত পড়ুন

ভারতের পানিতে সিলেট প্লাবিত

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে ভারতের থেকে নেমে আসা পানিতে সিলেট প্লাবিত। উজানের ঢল ও প্রবলবর্ষণে সিলেটের নদ-নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এদিকে সুরমা-কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ও পানি উপচে সীমান্তবর্তী জকিগঞ্জে ৫০ গ্রামসহ শত শত গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) গভীর রাতে বারোহাল উপজেলার বারোহালগ্রাম, […]

বিস্তারিত পড়ুন

বেনজীর, আজিজের ‘দুর্নীতি’ ও ভারতে এমপি খুনের ইস্যুতে নানা প্রশ্ন আর সমালোচনা

আবুল কালাম আজাদ ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদকের তৎপরতার ঘটনায় চলছে তোলপাড়। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ […]

বিস্তারিত পড়ুন

শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) দুপুরে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ঢাকায় শিবিরের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। বুধবার (২৯ মে ২০২৪) সকাল ৭ টায় রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল […]

বিস্তারিত পড়ুন