নতুন সেনাপ্রধান নিযুক্ত হলেন ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। আগামী তিন বছরের জন্য তাকে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ১১ জুন, মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী ২৩ জুন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে (ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফ—সিজিএস) জেনারেল পদবীতে পদোন্নতি […]

বিস্তারিত পড়ুন

ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছেঃ শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার ও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তারাই আমাদের শিল্পোন্নয়ন তথা সার্বিক অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করে। ক্ষুদ্র শিল্প থেকেই বৃহৎ শিল্পের সৃষ্টি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক থেকে তারা প্রশিক্ষণ, প্লট বরাদ্দসহ বিভিন্ন কারিগরি সুবিধা পেয়ে থাকে। তবে এন্টারপ্রাইজ সৃষ্টির মূল ভিত্তি মূলধন […]

বিস্তারিত পড়ুন

সাবেক সেনাপ্রধান আজিজের ভাইদের এনআইডি জালিয়াতি তদন্তে ইসির কমিটি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ জুন ২০২৪) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ইসির একজন যুগ্ম-সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, নিজেদের নামের […]

বিস্তারিত পড়ুন

সরকারের মদদপুষ্টদের আখের গোছানো ও কালো টাকা বৈধ করার বাজেট : জামায়াত

জাতীয় সংসদে সরকারের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর এবং সরকারের মদদপুষ্টদের আখের গোছানো ও কালো টাকা বৈধ করার বাজেট হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। সোমবার (১০ মে ২০২৪) আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের […]

বিস্তারিত পড়ুন

খাবার বারবার গরম করলে কী হয়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রতি ১০ জন মানুষের মাঝে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে, বয়স্ক, গর্ভবতী নারী, পাঁচ বছরের কম বয়সীরা, অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষ এই সমস্যার প্রধান শিকার। খাবার যদি নিরাপদ না হয়, তাহলে তা শরীরের সুস্থতার জন্য হুমকিস্বরূপ হয়ে পড়ে। কারণ খাবারে সামান্য গড়মিল হলেই […]

বিস্তারিত পড়ুন

গভর্নরকে বর্জন সাংবাদিকদের, সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে খেপে যান অর্থমন্ত্রী

বাংলাদেশে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা গভর্নরকে বর্জন করেছেন। সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে খেপে যান অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের পরিপক্বতা নিয়েও কথা বলেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ১০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সেখানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য শুনবেন না বলে জানিয়ে দেন অর্থনীতিবিষয়ক […]

বিস্তারিত পড়ুন

বিদ্যুতের প্রিপেইড মিটারের বাড়তি চার্জ বন্ধে হাইকোর্টে রিট

বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ, গোপন চার্জ বন্ধ করা, জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ, নীতি সংস্কার এবং অভিযোগের বিষয়ে বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচনা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ৬ জুন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান […]

বিস্তারিত পড়ুন

“ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব”

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত মানবজমিন পত্রিকার প্রধান শিরোনাম “ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব”। এতে বলা হয়েছে, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। আত্মসাৎ করেছে দূতাবাসের এক লাখ ৭৬ হাজার ডলারের ইমার্জেন্সি ফান্ড। এছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় সোয়া তিন লাখ ডলার। সেই […]

বিস্তারিত পড়ুন

সিএমও ব্যবস্থাপনা নিয়ে বিএলসিপিএস-ওয়াইপো মেন্টরশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে সংগীত প্রণেতাগণের মেধাস্বত্ব সংরক্ষণ, মেধাস্বত্বের বিপরীতে সারা বিশ্ব থেকে রয়্যালটি আদায় ও বিতরণ বিষয়ে সরকার অনুমোদিত দেশের একমাত্র সিএমও হিসেবে কাজ করছে বাংলাদেশ লিরিসিস্ট, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি বা বিএলসিপিএস। ব্যাবহারিক কাজে আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশের ও দেশের বাইরের নানা সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করছে বিএলসিপিএস। […]

বিস্তারিত পড়ুন

বেনজীরের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের বুকিং ব্যবস্থাপক মো. সাব্বির জানান, বিশেষ কারণে ‘আপাতত’ পার্ক ও রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফটকে অনিবার্য কারণবশত সাবানা পার্ক বন্ধ থাকবে বলে নোটিশ টানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৫ থেকে […]

বিস্তারিত পড়ুন