ভেনামি চিংড়ির মাধ্যমে বৈশ্বিক ব্যবসায় নতুন মাত্রা লাভ করেছে সীমার্ক গ্রুপ

সাঈদ চৌধুরী উচ্চফলনশীল ভেনামি চিংড়ির চাষ বাংলাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। উপকূলবর্তী এলাকায় দুই লক্ষাধিক হেক্টর জমিতে এখন চিংড়ি চাষ হয়। ‘হোয়াইটলেগ শ্রিম্প’বা সাদা পায়ের চিংড়ি বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ উৎপাদনের ফলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের চিংড়ি প্রজাতি। অধিক উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই প্রজাতির মাছের চাহিদা বিশ্বব্যাপী দিন দিন […]

বিস্তারিত পড়ুন

‘মিয়া সাহেবের যত সম্পদ’

মিয়া সাহেবের যত সম্পদ – ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে মানবজমিন। তারা লিখেছে,”বাড়ির পর বাড়ি। জমি এবং ফ্ল্যাটের সারি। কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপি’র সাবেক এই কমিশনার।” […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে কয়েক লাখ মোবাইল ফোনের একই আইএমইআই হয় কীভাবে?

সৌমিত্র শুভ্র বিবিসি যারা মোবাইল ফোন প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন তাদের সবাই-ই জানেন, বিশ্বের প্রত্যেকটি হ্যান্ডসেটের জন্যই একটি আলাদা নম্বর থাকে যাকে আইএমইআই নম্বর বলা হয়। ফোন চুরি বা হারিয়ে গেলে সেই নম্বর ধরেই অনুসন্ধান চালানো হয়। প্রতিটি হ্যান্ডসেটের জন্য নাম্বারটি ইউনিক বা স্বতন্ত্র হওয়ার কথা থাকলেও নাম্বার ক্লোন বা পরিবর্তনের কথা শোনা যায় […]

বিস্তারিত পড়ুন

তিস্তা মহাপরিকল্পনায় চীনেরই ঋণ চায় বাংলাদেশ, ভারতের অবস্থান কি বদলেছে?

সৌমিত্র শুভ্র বিবিসি নিউজ চীনের ঋণ নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বিশদ সমীক্ষা করতে দেশটি যে পরামর্শ দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের কাছ থেকে ঋণ পেতে বাংলাদেশের আগ্রহের কথা ইতোমধ্যেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে […]

বিস্তারিত পড়ুন

মিয়ানমারের জলসীমায় যুদ্ধ জাহাজ, আতংক টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে

রাত-দিনের বিভিন্ন সময়ে বোমার বিকট শব্দে কেঁপে উঠছে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ ও অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পট সেন্টমার্টিন। আর এতে চরম আতঙ্কে আছেন দ্বীপবাসী। পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে নাফ নদী ঘেষা টেকনাফ এলাকাজুড়েও। গত বুধ ও বৃহস্পতিবার দিনে-রাতে টানা বিস্ফোরণের বিকট শব্দ সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ সীমান্তে ভেসে আসে। এ অবস্থায় মিয়ানমারের জলসীমায় যুদ্ধ জাহাজ দেখে সেন্টমার্টিন দ্বীপ […]

বিস্তারিত পড়ুন

‘সরকারের গলার কাঁটা বেনজীরের সম্পত্তি’

সরকারের ‘গলার কাঁটা’ বেনজীরের সম্পত্তি – যুগান্তরের প্রধান শিরোনাম এটি। বলা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পত্তি এখন সরকারের একরকম ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর পরিবারের শত শত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ক্রোক করা […]

বিস্তারিত পড়ুন

‘খাঁচার ভেতর কেন পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে’

খাঁচার ভেতর কেন পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে— মানবজমিন পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল তিনি-সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এ সময় ড. ইউনূস আদালতের ডকে (লোহার খাঁচা) দাঁড়িয়ে আদালতের আদেশ শুনেন। পরে ডকে […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে : শেখ হাসিনা

জাতীয় সংসদে শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান-সহ ২১ আগস্টের গ্রেনেড হামলার ১৫ আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১২ জুন ২০২৪) সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নোত্তরে শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব সংসদে শেখ হাসিনা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী […]

বিস্তারিত পড়ুন

বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তের জন্য বিদ্যুতের প্রিপেইড মিটারের বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে সে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বুধবার (১২ জুন) বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি […]

বিস্তারিত পড়ুন

সংসদ সদস্য আনার হত্যায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মিন্টু আটক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে। এ হত্যাকাণ্ডের তদন্তের এ পর্যায়ে ভারতের কলকাতা থেকে উদ্ধার করা মাংসের টুকরাগুলো এমপি আনারেরই কি […]

বিস্তারিত পড়ুন