জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ

সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে রেকর্ড সংখ্যক ১১০টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করার ঘটনাকে দেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই।’ আজ রোববার […]

বিস্তারিত পড়ুন

আজ উচ্ছেদ অভিযান, কালই কেন দখল হচ্ছে রাজধানীর ফুটপাত

রাজধানী ঢাকার ফুটপাতগুলো হকারদের কবল থেকে মুক্ত করতে মাঝেমধ্যেই অভিযান চালাতে দেখা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু উচ্ছেদ অভিযানের দিন কয়েকের মধ্যেই ফুটপাতগুলোতে ফিরে আসে পুরনো সেই চিত্র—পণ্যের ডালি সাজিয়ে হকারদের হাঁকডাক, ফুটপাতের অর্ধেকের বেশি অংশ দখলে নেওয়ায় অতি সংকীর্ণ পথ ধরে গাদাগাদি করে পথচারীদের চলাচল এবং চলতি পথে নানাজনের প্রশাসনকে গালাগাল। রাজধানীর নিউ মার্কেটসহ বেশ […]

বিস্তারিত পড়ুন

সন্ত্রাসী হামলায় আহত জামায়াতকর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিক্যালে ডা: শফিকুর রহমান

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার জামায়াতকর্মী সিরাজুল ইসলাম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে […]

বিস্তারিত পড়ুন

ফেনীতে নিহত যুবদল নেতা রশিদের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিচ্ছেন ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম ফেনী সদরের ফরহাদ নগরের জগৎ জীবনপুরে যুবদল নেতা রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন। ‘আমরা […]

বিস্তারিত পড়ুন

সরকারি দলের সিন্ডিকেটই সঙ্কটের মূল কারণ : ডা: শফিকুর রহমান

দেশে জ্বালানি সঙ্কটের জন্য সিন্ডিকেটই মূল কারণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। আর এ সিন্ডিকেটের জন্য তিনি সরকারি দলকে দায়ী করেছেন। জ্বালানি তেল নিয়ে বকবাজি সম্পর্কে সমালোচনা করে জামায়াত নেতা বলেন, তেল আছে শুধু সংসদে। সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় […]

বিস্তারিত পড়ুন

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেলে

গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত ও ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন। মোট প্রাণহানির মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি যেখানে ২০৪ জন নিহত হয়েছেন যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৩৪ শতাংশ। শনিবার (১১ এপ্রিল ২০২৬) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ […]

বিস্তারিত পড়ুন

আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে- দল তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। […]

বিস্তারিত পড়ুন

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

আবুল কালাম আজাদ বিবিসি সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস ও পরিবহন করতে আট হাজার কোটি টাকার বেশি খরচে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত বিশাল অবকাঠামো দীর্ঘদিন ফেলে রেখেছে বাংলাদেশ। কাজে আসছে না মজুত সক্ষমতাও। সিঙ্গেল পয়েন্ট ম্যুরিং বা এসপিএম প্রকল্পে অবকাঠামোর নির্মাণকাজ ২০২৪ সালে শেষ হলেও শুধু অপারেটর নিয়োগ করে সেটি এখনো চালু করা […]

বিস্তারিত পড়ুন

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতির প্রতিবাদ

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ জুম’আ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জামায়াতে ইসলামরে ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখেন।

বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা […]

বিস্তারিত পড়ুন