ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তাঁরা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া সেনাবাহিনী কর্মকর্তারা আগামী দুই মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

বাংলাদেশকে ঋণ বাড়ানোর আশ্বাস দিয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেছেন, জরুরি সংস্কার, বন্যা মোকাবিলা, উন্নত বায়ুর মান এবং স্বাস্থ্যের জন্য চলতি অর্থবছরে বিশ্বব্যাংক প্রায় ২ বিলিয়ন ডলার নতুন অর্থায়ন করতে পারে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নতুন এই সহায়তার কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাংক অন্তর্বর্তী […]

বিস্তারিত পড়ুন

১৭টি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত : ডা. শফিকুর রহমান

সাড়ে ১৭ বছর বাংলাদেশের জনগণের জীবনটা দুঃসহ কালো রাত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে সারা দেশে লগি–বইঠার তাণ্ডব চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টের সূত্রপাত সেখান থেকেই শুরু হয়। সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে […]

বিস্তারিত পড়ুন

মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান […]

বিস্তারিত পড়ুন

ভারতবিরোধী পোস্ট দেওয়ায় বাংলাদেশি পর্যটক আটক

ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে ও লাইভে এসে ভারতবিরোধী কথা বলায় আলমগীর শেখ নামে এক যুবককে আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। আলমগীর শেখ (৩৪) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। ইমিগ্রেশন পুলিশ সূত্র […]

বিস্তারিত পড়ুন

ভারত পালিয়ে যাওয়ার পথে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত-সহ আটক ৪

একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু ও সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে আটক হয়েছেন। স্থানীয় জনতা প্রাইভেটকার চালকসহ তাদের চারজনকে আটক করেছে। রোববার (১৫ সেপ্টেম্বর ২০২৪) রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এর আগে, […]

বিস্তারিত পড়ুন

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রোববার (১৫ সেপ্টেম্বর ২০২৪) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। উন্নয়ন সহযোগিতা চুক্তির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, যে চুক্তি আগে হয়েছিল সেটার সঙ্গে আরও ২০০ মিলিয়ন যোগ […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

রিয়াদে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে। দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দূতাবাস মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধি ও সৌদি আরবে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মানুষ উৎসাহের সাথে অংশ […]

বিস্তারিত পড়ুন

শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনও অনেক দূর এগুতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনও অনেক দূর এগুতে হবে। কারণ, বিশ্বের অধিকাংশ দেশে এখনও গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। ‘ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে, গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোন […]

বিস্তারিত পড়ুন

পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করায় জামায়াতের গভীর উদ্বেগ

শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর ও ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে। এসব এলাকার পোশাক শিল্পের শ্রমিকরা তাদের বেতনভাতা পরিশোধ ও […]

বিস্তারিত পড়ুন