বন্দুকযুদ্ধে দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার দায়ে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন- […]

বিস্তারিত পড়ুন

অধস্তন আদালতে ৪০ লাখ ৪২ হাজার মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের নিম্ন আদালতে মোট […]

বিস্তারিত পড়ুন

ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আমান আযমী আয়নাঘরের বর্ণনায় যা বললেন..

‘তারা বলতেন, আপনাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’ দীর্ঘ আট বছরের রুদ্ধশ্বাস বন্দিজীবনের স্মৃতি হাতড়াতে গিয়ে অপহরণকারীদের এমন রহস্যময় বার্তার কথাই জানালেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবদুল্লাহিল আমান আযমী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাক্ষ্য দিতে এসে আসামিপক্ষের আইনজীবীর জেরার মুখে আয়নাঘরের এসব দুঃসহ স্মৃতি তুলে ধরেন তিনি। আযমী জানান, ২০১৬ সালের ২২ […]

বিস্তারিত পড়ুন

‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ( ১৫ এপ্রিল ২০২৬) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও […]

বিস্তারিত পড়ুন

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ : ঢাবিতে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা

স্বাগতম ‘পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ’। উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। এবারে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টার পর বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়। সকাল […]

বিস্তারিত পড়ুন

সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে : প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী

আবদুল কাদের তাপাদার সিলেট থেকে: শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।’ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সিলেট […]

বিস্তারিত পড়ুন

এক-এগারো ছিল পরিকল্পিত, শেখ হাসিনার সঙ্গে জেনারেল মাসুদের গোপন বৈঠক হয়েছিল: বাংলাফ্যাক্ট

‘এক-এগারো’ অর্থাৎ ২০০৭ সালের ১১ জানুয়ারিতে জরুরি অবস্থা জারি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল পূর্বপরিকল্পিত। এই পরিকল্পনা বিষয়ে এক গবেষণা প্রতিবেদনের সাক্ষ্যে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হেলালের সঙ্গে গুলশানে গোপন বৈঠক করেছিলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া […]

বিস্তারিত পড়ুন

কামারুজ্জামান ছিলেন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা

সামছুল আরেফীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী মুহাম্মদ কামারুজ্জামানের ১১তম শাহাদাত বার্ষিকী ১১ এপ্রিল শনিবার। ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। বিচারিক প্রক্রিয়া ও তার দণ্ডের বিরুদ্ধে দেশ এবং বিদেশ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশ […]

বিস্তারিত পড়ুন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজি ও চিকিৎসককে হেনস্তা করার মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মানবিক চিকিৎসক খ্যাত ডা: কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন নামের ওই যুবদল নেতার বিরুদ্ধে। গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মঈনের নেতৃত্বে একদল লোক হাসপাতালে প্রবেশ করে […]

বিস্তারিত পড়ুন

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গত বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাজধানীর বেইলী রোডে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি বায়েজিদ হোসাইনের নেতৃত্বে ২০-২৫ জন এ বিক্ষোভে অংশ নেন। এ সময় রবিউল ইসলাম নয়নকে কটাক্ষ করে ‘নয়নের চামড়া, তুলে নেব আমরা’ স্লোগান দেন তারা। ইউএনবি

বিস্তারিত পড়ুন