ইরানের বন্দর অবরোধ করবে মার্কিন সামরিক বাহিনী, অবরোধে অংশগ্রহণ করবে না যুক্তরাজ্য

মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। কিন্তু হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা ‘বাধা সৃষ্টি করবে না’ বলে জানিয়েছে। তবে, বিবিসি জানতে পেরেছে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সাথে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় সব বিষয়ে তাদের মতানৈক্য হয়নি, অনেকগুলো বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে একমতও হয়েছিলেন। ‘ইরান নিউজ নেটওয়ার্ক’কে দেয়া সাক্ষাৎকারে মি. বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “কিছু ক্ষেত্রে আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে সমঝোতায় পৌঁছেছিলাম, তবে দুই বা তিনটি […]

বিস্তারিত পড়ুন

চার ঘণ্টা পরেও ইরান-মার্কিন আলোচনা অব্যাহত

ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চার ঘণ্টা পেরিয়ে এখনো চলছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মাঝখানে দুই পক্ষ পরামর্শ ও বিশ্রামের জন্য কিছু সময়ের জন্য বিরতি নেয়। এরপর আবার আলোচনা শুরু হয়েছে। এখনো এই আলোচনার সমাপ্তি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং আলোচনা আরও বাড়বে কি না, […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন ইরান ও যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে আলোচনা করবে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইসলামাবাদে জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দারকে উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা প্রকাশ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র “গঠনমূলকভাবে আলোচনা করবে” তিনি পুনর্ব্যক্ত করেছেন যে পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে […]

বিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

জিয়ার গোল ওয়ার্ল্ড এফেয়ার্স সংবাদদাতা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৪০ দিনের সংঘর্ষের পর একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়েছে। সেটি হলো, ইরানের সবচেয়ে বড় শক্তি হয়তো তার পারমাণবিক সক্ষমতা নয়, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করার ক্ষমতা। সংঘাতের শুরুর সময় থেকে অনেকেই এই যুদ্ধকে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হিসেবে […]

বিস্তারিত পড়ুন

শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে যুক্তরাষ্ট্রের জাহাজ: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো “যতক্ষণ শত্রুতামূলক আচরণ না করবে” ততক্ষণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে খাতিবজাদেহ বলেন, “হরমুজ প্রণালি খোলা রয়েছে, তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে জাহাজগুলোকে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।” ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রণালিতে নিরাপদ নৌপথ নিশ্চিত করবো আমরা।” তবে ইরানি […]

বিস্তারিত পড়ুন

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?

তারেকুজ্জামান শিমুল বিবিসি দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। হরমুজ প্রণালি খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য ইরানকে সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকার সময় সাতই এপ্রিল […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘স্বাগত’ জানালেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান […]

বিস্তারিত পড়ুন

সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি কী করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম। কারণ নিয়ে আসার জন্যই ওখানে আছে। আমরা যদি সেটা করতে চাই, তাহলে তারা কিছুই করতে পারবে না”। এরপরই তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার ওপর নির্ভর করত, আমি তাদের সব […]

বিস্তারিত পড়ুন

আমেরিকা-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে। মি. খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের […]

বিস্তারিত পড়ুন