গাজায় নৌবহর প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ

গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী একটি নৌবহর ইসরাইলি নৌবাহিনীর হাতে আটকের ঘটনায় বৃহস্পতিবার বিশ্বজুড়ে বিক্ষোভকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর জবাবে ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা পর্যন্ত, বিক্ষোভকারীরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি অসদাচরণের নিন্দা জানাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গ্লোবাল […]

বিস্তারিত পড়ুন

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে রাজধানীতে ছাত্রশিবিরের ‘Protest & Solidarity Rally’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব থেকে প্রতিবাদ ও সংহতি মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা […]

বিস্তারিত পড়ুন

গাজামুখী সুমুদ ফ্লোটিলাকে বাধা দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী, গ্রেটা থুনবার্গসহ অনেকে আটক

গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী নৌকার বহরকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা কর্মীদেরও আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে গেছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)-এর অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে “নিরাপদে থামানো হয়েছে” এবং বহরে থাকা জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। এতে আরও […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) নীলফামারী জেলার সৈয়দপুর শহরের তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদরে সাথে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও বিএনপি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো […]

বিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু?

জেরেমি বোয়েন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন, যার বেশিরভাগ পরিকল্পনা এসেছে তার পক্ষ থেকেই। সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিমপ্রধান দেশ। এমনকি ডোনাল্ড […]

বিস্তারিত পড়ুন

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগদান শেষে নয় দিনের নিউইয়র্ক সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস’কে এ তথ্য জানান। এরআগে […]

বিস্তারিত পড়ুন

আলিয়া মাদরাসার মাঠ ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা

রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদরাসার মাঠ কর্তৃপক্ষকে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ বুধবার ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, আলিয়া মাদরাসার মাঠটি গত সরকারের আমলে দখল করা হয়। তখন সেখানে একটি বিশেষ আদালত গঠন করা হয়েছিল। […]

বিস্তারিত পড়ুন

আমীরে জামায়াতের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস এর সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। মি. এ্যাম্বাসডর শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা […]

বিস্তারিত পড়ুন

শেষ মূহুর্তেও বিল পাশে ব্যর্থ, অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের সরকার

অর্থবছরের শেষ দিনেও প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রের সেনেটে এ সংক্রান্ত বিল পাশ করা যায়নি। ফলে অচলাবস্থার মুখে পড়েছে দেশটির সরকার। শেষ মূহুর্তেও বিলটি অনুমোদন না হওয়ার কারণে সরকারি তহবিল থেকে অর্থ ছাড় স্থানীয় সময় মধ্যরাতে বন্ধ হয়ে গেছে। এ কারণে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোন সম্ভাবনা নেই। বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এসব কথা বলেন। তিনি বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের […]

বিস্তারিত পড়ুন