নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০ টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী […]

বিস্তারিত পড়ুন

‘উল্টো পথে হাঁটছে সরকার’, রংপুরের জনসমুদ্রে কঠোর হুঁশিয়ারি বিরোধীদলীয় নেতার

‘সরকার উল্টো রথে, উল্টো পথে চলছে’- মন্তব্য করে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের আট দফা দাবি বাস্তবায়ন না হলে তা এক দফায় পরিণত করে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের […]

বিস্তারিত পড়ুন

অপ্রতিমকে বিকেল ৫-৬টার মধ্যেই মেরে ফেলা হয়েছে, দাবি পুলিশের

বাংলাদেশের কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার কিশোর অপ্রতিমের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন তার পিতা। ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন সব আসামিকে গ্রেফতার ও সব আলামত জব্দ করেছে পুলিশ। “আজ এক জন ও আগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা অনেকটা কিশোর […]

বিস্তারিত পড়ুন

টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেন ঢাকার একটি আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘে জিয়া পরিবারের তৃতীয় প্রতিনিধি : ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন তারেক রহমান

চার দশকেরও বেশি সময় পর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে সৃষ্টি হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতিসংঘে জিয়া পরিবারের সম্পর্কের শুরু ১৯৮০ সালে। ওই বছরের […]

বিস্তারিত পড়ুন

ঢাকা-রংপুর লংমার্চে ১১ দলের ৭ দফা দাবি, পথে ৫ পথসভা

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-রংপুর লংমার্চ। কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। লংমার্চকে ঘিরে ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে- গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, […]

বিস্তারিত পড়ুন

বিনা খরচে দুবাই যাচ্ছেন শরীয়তপুরের ১১ ওয়ার্কার, অপেক্ষায় ১৫৯ জন

দুবাই যাওয়ার আশায় ছয় মাস আগে এক দালালকে ৩ লাখ টাকা দিয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার নূর হোসাইন। দালাল টাকা নেওয়ার পর আর যোগাযোগ না করায় প্রতারণার শিকার হন তিনি। সেই ঋণের টাকা শোধ করতে গিয়ে পরিবার নিয়ে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। তবে সেই হতাশার মধ্যেই নতুন করে স্বপ্ন দেখছেন ৩৫ বছর বয়সী নূর […]

বিস্তারিত পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ: ড. খলিলুর রহমানের ছয় অগ্রাধিকার ও কূটনৈতিক সম্ভাবনা || সাঈদ চৌধুরী

আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা এবং বাস্তব ফলাফলের প্রতিশ্রুতি-ই জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1852048732428982 বিশ্ব যখন যুদ্ধ ও সংঘাত, জলবায়ু সংকট, উন্নয়ন অর্থায়নের ঘাটতি, বৈষম্য, প্রযুক্তিগত রূপান্তর এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থার সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে, তখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের […]

বিস্তারিত পড়ুন

জামায়াতের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান মি. […]

বিস্তারিত পড়ুন

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চার দিনের সরকারি সফরে জাপান গমন করেছেন। সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে […]

বিস্তারিত পড়ুন