সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে রেললাইনে গাছ পড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেছে। জানা গেছে, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেটগামী যাত্রীবাহী ট্রেন উদয়ন এক্সপ্রেসের সামনে গাছ পড়ে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। […]

বিস্তারিত পড়ুন

দেশের বাইরে অপপ্রচারকারী ২২ জনের তালিকা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সরকারবিরোধী একটি চক্রটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই চক্রের ২২ জনের তালিকা করেছে। গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। বৈঠকে সংসদীয় কমিটির কাছে উপস্থাপন করা এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে বসে সরকারবিরোধী […]

বিস্তারিত পড়ুন

বিদ্যানন্দের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ

দান করা অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তথ্য না দেওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী। মঙ্গলবার (১৬ মে) সাবিহা রহমান নিতুর পক্ষ থেকে এই নোটিশ পাঠান তার আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান। এতে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ৪০ […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা- হোয়াইট হাউস মুখপাত্র

যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে মুখ খুলেছে ওয়াশিংটন। কূটনীতিকদের সুরক্ষা ইস্যুতে ভিয়েনা কনভেনশন মনে রাখার পাশাপাশি মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দিয়েছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সমস্ত কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। […]

বিস্তারিত পড়ুন

ডিজিটাল আইন বাতিল করাই একমাত্র সমাধান : ড. ইফতেখারুজ্জামান

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য প্রধান অন্তরায়। আইনটি এতটাই নিপীড়নমূলক যে সংশোধন করেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়, বাতিল করাই একমাত্র সমাধান। মঙ্গলবার (১৬ মে) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের […]

বিস্তারিত পড়ুন

বিবিসির সাথে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি দাবি করেছেন, বাংলাদেশে গত ১৪ বছর ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় দেশে অসাধারণ উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একটি একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রায় আধঘণ্টা ধরে চলা […]

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করল আওয়ামী লীগ

গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে । সোমবার (১৫ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটা নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক […]

বিস্তারিত পড়ুন

সেন্টমার্টিনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা

সেন্টমার্টিনে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা। যেটি এখন কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। প্রবল বাতাসের কারণে ওই এলাকার বহুতল ভবনগুলো কাঁপছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। রবিবার (১৪ মে) দুপুর ১টার পর সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। একইসঙ্গে বেড়েছে পানির উচ্চতা। চলছে ভারী বর্ষণও। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সকাল […]

বিস্তারিত পড়ুন

দশ বছরে যেভাবে চড়াই-উৎরাইয়ে এগিয়েছে হেফাজত-সরকারের সম্পর্ক

সায়েদুল ইসলাম দুই হাজার তের সালের পাঁচই মে রাতে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানের পর অনেকে মনে করেছিলেন ইসলামপন্থী এই সংগঠনের সাথে হয়তো সরকারের একটি পাকাপাকি বিরোধ তৈরি হলো। তবে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঢাকা অবরোধের ঘোষণা দিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছিল যে সংগঠনটি, পরবর্তীতে […]

বিস্তারিত পড়ুন

অবেশেষে হেফাজত নেতারা ছাড়া পাচ্ছেন!

আগামীকাল বুধবার ঢাকায় হেফাজত নেতাদের সাথে বৈঠক হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। আটক নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের বিষয়ে কথা হবে বলে জানান হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী। মহিউদ্দিন রাব্বানী জানান, হেফাজতে ইসলামের এক হাজারেরও বেশি নেতাকর্মী আটক হয়েছিলেন ২০২১ সালে। আটকদের শতকরা ৯৯ ভাগই মুক্তি পেয়েছেন। এখন আটক আছেন ১১ জন। এরমধ্যে আটজন নেতা […]

বিস্তারিত পড়ুন