মুক্তি পেয়েছেন মুফতি আমীর হামজা

বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২ বছর ৬ মাস ১৪ দিন হাজত বাস শেষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় গাজীপুরস্থ হাইসিকিউরিটি থেকে তিনি মুক্তি লাভ করেন। মুক্তি পেয়ে মুফতি আমীর হামজা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার সুদীর্ঘ কারাবাসকালে যারা বিভিন্নভাবে তার মুক্তির জন্য চেষ্টা-প্রচেষ্টা চালিয়েছেন, […]

বিস্তারিত পড়ুন

বিএনপি-জামায়াতের ১০ম দফা অবরোধ শুরু

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১০ম দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার ভোর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত। ১০ম ধাপে ডাকা অবরোধ শুরুর আগের রাতেই রাজধানীসহ সারাদেশে মিছিল করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। […]

বিস্তারিত পড়ুন

বিএনপি নেতা আমীর খসরু, স্বপন ও প্রিন্সের জামিন নামঞ্জুর

বিএনপির মহাসমাবেশ পন্ড করে দিয়ে ২৮ অক্টোবর থেকে বিভিন্ন মামলায় নেতাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশ কনস্টেবল হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পিস্তল ছিনতাইয়ের অভিযোগে অপর একটি মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের জামিন […]

বিস্তারিত পড়ুন

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত […]

বিস্তারিত পড়ুন

যুবদলের নেতাকে ডাণ্ডাবেড়ি পরানো কেন অবৈধ নয় : হাইকোর্ট

যুবদল নেতা আমিনুর রহমান মধুকে ডাণ্ডাবেড়ি পরানো কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে ১০ দিনের মধ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং আদালতের রায় বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন

বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে বেশ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২২’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এছাড়া বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, […]

বিস্তারিত পড়ুন

ট্রাইব্যুনালের রায় বাতিল, হাইকোর্টে জিতলেন ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সেইসাথে নিম্ন লেবার আ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমদের নেতৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চ রুল খারিজ করে এ আদেশ দেন। ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলেও […]

বিস্তারিত পড়ুন

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকের বিষয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, শ্রম নীতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান […]

বিস্তারিত পড়ুন

টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

সংসদ সদস্য নন মন্ত্রিসভায় এমন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) পদত্যাগ করেছেন। একইসাথে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। পদত্যাগের প্রজ্ঞাপন আজই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ […]

বিস্তারিত পড়ুন

বাঁচার অধিকার না থাকলে সবাইকে একসাথে মেরে ফেলুন

গুম-খুন-কারা নির্যাতিত বিএনপি নেতাদের স্বজনদের আহাজারি নিয়ে মানবজমিনের প্রতিবেদন দাদার সাথে এসেছে তার দুই শিশু নাতনী বর্ষা ও নূরী। কারাবন্দি মায়ের জন্য কান্না করে মুক্তি দাবি করেন দুধের দুই শিশু। বাবা বিএনপি নেতা আব্দুল হামিদ ভূইয়াকে না পেয়ে মা পুতুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। একইভাবে কারাবন্দি স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালামের ছয় বছরের ছেলে […]

বিস্তারিত পড়ুন