বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস : ১৭ জন গ্রেপ্তার

গত ১২ বছরে ৩০টি বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের খবরে সরকারি প্রশাসনে রীতিমত হইচই শুরু হয়েছে। এই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দলীয় পদ থেকে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় অব্যাহতি দেওয়া হয়েছে সোহানুর রহমান সিয়ামকে। […]

বিস্তারিত পড়ুন

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে জামায়াত আমীরের অভিনন্দন

ব্রিটেনের লেবার পার্টির নেতা মি. কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ৮ জুলাই এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বলেন, “লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা […]

বিস্তারিত পড়ুন

বেনজীরকাণ্ড: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা

অমৃত মলঙ্গীভয়েস অফ আমেরিকা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা হরহামেশা শোনা গেলেও দেশটির সাবেক আইজিপি বেনজীর আহমেদের জমি দখলের খবরে সবকিছু যেন ছাপিয়ে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বলছেন, বেনজীর আহমেদের মতো অনেক ‘রাঘববোয়ালই’ আছেন, যারা সংখ্যালঘুদের জমি ‘নিয়মিত’ দখল করেন। কিন্তু সাবেক এই পুলিশ কর্মকর্তা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে ‘গণহারে’ জমি দখল করেছেন, সেটা তাদের […]

বিস্তারিত পড়ুন

‘আওয়ামী লীগে দুশ্চিন্তা অস্বস্তি বিভক্তি’

‘আওয়ামী লীগে দুশ্চিন্তা অস্বস্তি বিভক্তি’ কোটাবিরোধী আন্দোলন নিয়ে সমকালের প্রথম পাতার শিরোনাম এটি। এই সংবাদে বলা হচ্ছে, সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে। দলের ভেতরেই আন্দোলনের পক্ষে- বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে। এ অবস্থায় আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছেন সরকারি দলের নীতি নির্ধারকরা। তারা বলছেন, সরকার খুবই সতর্কতার সাথে বিরাজমান […]

বিস্তারিত পড়ুন

কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা বাতিল-সহ চার দফা দাবিতে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে একটি কর্মসূচিও পালন করেছে। রোববারের এই কর্মসূচিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন […]

বিস্তারিত পড়ুন

ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন কবি আসাদ বিন হাফিজ

অনিবার্য বিপ্লবের ইশতেহারের কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যে আশির দশকের প্রধান কবিদের একজন ছিলেন কবি আসাদ বিন হাফিজ। দেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। জাতির এই ক্রান্তিলগ্নে কবি আসাদ বিন হাফিজের মতো কবিদের খুব বেশি প্রয়োজন। আসাদ বিন হাফিজের লেখাগুলোকে খন্ড আকারে প্রকাশ এখন সময়ের দাবি। কবির […]

বিস্তারিত পড়ুন

চীন কী চায় বাংলাদেশের কাছে?

তারেকুজ্জামান শিমুলবিবিসি আটই জুলাই রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে, গত জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি রেল ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে দশটি সমঝোতা স্মারক সই করেন। ভারত সফরের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত পড়ুন

রাজপথেই সমাধান চান কোটাবিরোধীরা

হারুন উর রশীদ স্বপনঢাকা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সর্বোচ্চ আদালতের আদেশে বহাল থাকলেও তা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বিভাগ জানান কোটা বাতিলে হাইকোর্টের আদেশ অপরিবর্তিত থাকবে৷ আদালতের এই সিদ্ধান্তের পরও কোটাবিরোধী শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন৷ টানা তিন দিন ধরে তারা শাহবাগে আছেন৷ আদালতের রায়কে […]

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে বেনজীরের বাগানবাড়ি জব্দ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বাগানবাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (৬ জুলাই ২০২৪) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম এটি জব্দ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় ২৪ কাঠার ওপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয় বলে জানান দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক […]

বিস্তারিত পড়ুন

ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের

রিয়াদুল করিম ঢাকা নিজের আসল পরিচয় লুকিয়ে ২০১৪ সালে তানভির আহমেদ তানজীল নামে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের এক ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। এর পাঁচ বছরের মাথায় তোফায়েল আহমেদ এনআইডিতে নিজের ঠিকানা পরিবর্তন করেন। এই ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট […]

বিস্তারিত পড়ুন