শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন।  সোমবার (৬ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তালিকা প্রকাশ করেন। দেশে এই মুহূর্তে প্রকৃত খেলাপি ব্যাংকঋণের পরিমাণ কত, শীর্ষ ২০ খেলাপি কারা, খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং সংসদ সদস্যদের ব্যাংকঋণ এবং […]

বিস্তারিত পড়ুন

ভোলায় নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতার সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি, তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে : মিয়া গোলাম পরওয়ার

ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী সাওদা সুমি সরকারের সমালোচনা […]

বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। রবিবার (৬ এপ্রিল ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে একাদশ কমিশন সভা শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত […]

বিস্তারিত পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল  ২০২৬) দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আজ সকালে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। […]

বিস্তারিত পড়ুন

বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের জামিন মঞ্জুর

ধর্ম অবমাননার অভিযোগে কারাবন্দি বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত বাউল আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন। গত বছরের […]

বিস্তারিত পড়ুন

জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিলুপ্ত করার সরকারি প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান বলেছেন, অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির রিপোর্ট আপনি (স্পিকার) অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপস (বিলুপ্ত) করার প্রস্তাব আছে। যে অধ্যাদেশগুলো ল্যাপস করার প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ […]

বিস্তারিত পড়ুন

শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

খ্যাতিমান ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর পর এবার  আধুনিক সময়ের অন্যতম শীর্ষস্থানীয় ফকিহ শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল ২০২৬) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের সিদ্ধান্ত গ্রহণের খবর দিয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনি। ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে অতীতের কিছু মন্তব্যকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করে এই পদক্ষেপ নেওয়া হয় […]

বিস্তারিত পড়ুন

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’ আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ […]

বিস্তারিত পড়ুন

আমি যেমন ‘হ্যাঁ’ ভোট চেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জয়লাভের পর বিএনপি বদলে গেছে। আমি যেমন গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন। গণভোটের এই দাবি আমরা বলার আগে তাদের নেতা সালাহউদ্দিন আহমদ প্রথমে দাবি জানিয়েছিলেন যে, গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে […]

বিস্তারিত পড়ুন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’র পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল ২০২৬) দলটির নেতারা এ তথ্য জানিয়েছেন। রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল জানান, দেওয়ান আব্দুর রশীদ নীলুকে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো […]

বিস্তারিত পড়ুন