ভারতীয় ঢলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী

ভারতীয় ঢলে বাংলাদেশের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি জেলায় বন্যার পানি উদ্বেগজনক হারে বাড়ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। কুশিয়ারা, মনু, ফেনী, ধলাই সহ কয়েকটি নদী বিপৎসীমার উপের চলে যাওয়ায় প্রাণহানির আশঙ্কা বাড়ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর রামগর পয়েন্টে পানি বিপৎসীমার ২১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নোয়াখালী আর কুমিল্লায় বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। হবিগাঞ্জ, সুনামগাঞ্জ, […]

বিস্তারিত পড়ুন

পাচারকৃত অর্থ ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে নিতে বিট্রিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত বিট্রিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ড. ইউনূস পাচার হওয়া […]

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নোয়াখালীর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের একটি মামলায় খালাস প্রদান করেছেন আদালত। বুধবার (২১ আগস্ট ২০২৪) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নোমান মহি উদ্দিন এ আদেশ দেন। আদালতের পরিদর্শক মো. শাহ আলম বলেছেন, এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেফতারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) […]

বিস্তারিত পড়ুন

আ’লীগের শীর্ষ যারা গ্রেফতার!

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াহেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।একই রাতে চট্টগ্রাম থেকে আটক হয়েছেন কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আব্দুর […]

বিস্তারিত পড়ুন

শাপলা চত্বরের ঘটনায় হাসিনা, তাপস, বেনজীর, ইমরান সরকার-সহ ২৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করা হয়েছে। আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদসহ ২১ জনের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকায় একটি মামলা হয়েছে। ছাত্র আন্দোলন চলার সময় যাত্রাবাড়েীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত একজনের পরিবার মামলাটি করে। যাত্রাবাড়ীর সংঘর্ষে নিহত আরো দুইজনের পরিবার পুলিশের সাবেক আইজিপিসহ আরো কয়েকজন কর্মকর্তাকে দায়ী করে আরো দুটি মামলা করেছে। যাত্রাবাড়ীতে […]

বিস্তারিত পড়ুন

২ কোটিতে ভিসি, ৫০ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি

নূর মোহাম্মদ ঢাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত-সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন […]

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ১৭ বছর জব্দ থাকার পর এনবিআর ব্যাংক হিসাব সচলের এ নির্দেশ দিলো। এনবিআর সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ইতিমধ্যে একটি নোট জারি করেছে যা আজ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হবে। […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে তার সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৬ আগস্ট লেখা চিঠিটি সোমবার রাতে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের জনগণের সুবিধার জন্য আবাসিক সমন্বয়কারী এবং […]

বিস্তারিত পড়ুন

বেসরকারি সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ

আদালতের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট ২০২৪) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে। সোমবার বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা […]

বিস্তারিত পড়ুন