আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য মারাত্মক হুমকি ও অশনিসংকেত – অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, “১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

বিস্তারিত পড়ুন

ভারতেও ‘অবৈধ’ শেখ হাসিনা

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে সর্বোচ্চ ৪৫ দিন ভারতে থাকার সুযোগ ছিল। এই মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। ফলে শেখ হাসিনা ভারতে এখন ‘অবৈধ’। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বাতিল করেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) থেকে […]

বিস্তারিত পড়ুন

টাকার পাহাড় সবার

বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ‘টাকার পাহাড় সবার’। প্রতিবেদনে বিগত সরকারের আমলে দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়ছেন এমন ১০০ জনের তালিকার কথা তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তা এমন অন্তত ১০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকের […]

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন-পীড়ন […]

বিস্তারিত পড়ুন

আস্থা রাখুন, আমরা সাহায্য করতে প্রস্তুত : ড. ইউনূসকে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা। বৃহস্পতিবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন সংস্থাটির প্রধান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। অর্থনৈতিক পুনরুদ্ধার, দুর্নীতি দূর এবং বিচার বিভাগের মতো ক্ষেত্রে মূল সংস্কার গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে বৃহত্তর […]

বিস্তারিত পড়ুন

ঢাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাত মাহফিল’

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাবি সীরাত মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) এই মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুই পর্বের এই অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়। সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ […]

বিস্তারিত পড়ুন

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, শুধু কাগজে কলমে নয়, জনসেবা ও কাজের মাধ্যমে পুলিশকে […]

বিস্তারিত পড়ুন

সংগঠন ও এলাকাবাসী চাইলে নির্বাচন করবো : ব্যারিস্টার নাজিব মোমেন

জয়নুল আবেদীন রানা সাঁথিয়া (পাবনা) জামায়াতের সাবেক আমির ও মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, `জামায়াত ইসলামী একটি আদর্শিক গণতান্ত্রিক দল। আর এ দলের আমি একজন সদস্য। আমাদের সংগঠনে যারা পদ চায় তারা সে পদের জন্য সবচেয়ে অযোগ্য ব্যক্তি। আমি কোনো পদ চাই না। আমি জনগণের পাশে থাকতে চাই। যদি […]

বিস্তারিত পড়ুন

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল ও সালমান

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো-সহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রাশিদুল হাসান। […]

বিস্তারিত পড়ুন

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার পূর্ব থানার গার্মেন্টস কর্মী আজিজকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সজল চন্দ্র পাল। […]

বিস্তারিত পড়ুন