কানাডা ‘নিজের শর্তেই’ ট্রাম্পকে মোকাবেলা করবে

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান প্রাপ্য এবং তারা কেবল নিজেদের শর্তেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনায় যাবে। বিবিসিকে তিনি বলেছেন, কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে যখন ‘কোন সিরিয়াস আলোচনা হবে’ তখনি তিনি কেবল ওয়াশিংটন সফর করবেন। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নির্বাচনের ফলাফলের পর মার্ক কার্নি ও […]

বিস্তারিত পড়ুন

কানাডায় নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি

কানাডার ৪৫তম জাতীয় নির্বাচনের জয় লাভ করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। জয় লাভের পর তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের দখল করতে পারে। কিন্তু এটা কখনোই ঘটবে না।” মার্ক কার্নি তার বক্তব্যে উল্লেখ করেন, সামনে অনেক চ্যালেন্স থাকলেও কানাডাবাসীর ওপর তার বিশ্বাস আছে। “কারণ […]

বিস্তারিত পড়ুন

মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন-এ প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে এক বাণীতে এসব কথা […]

বিস্তারিত পড়ুন

অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা করবে ইতালিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ ২৪ এপ্রিল, বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎকালে এ কথা জানান। সাক্ষাৎকালে আগামী ০৫-০৬ মে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী ম্যাতো […]

বিস্তারিত পড়ুন

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

টিম বার্ডবিবিসি জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা অর্জন করেছে তারা। কিন্তু কী আছে দেশটিতে, সুখ বলতে কী বোঝেন সেখানকার মানুষেরা? গত মার্চে প্রকাশিত হয় সুখ বিষয়ক জাতিসংঘের এই প্রতিবেদন। অনেকের চোখে বিস্ময় তৈরি করে দিয়ে টানা অষ্টমবারের মতো এই তালিকার […]

বিস্তারিত পড়ুন

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’!

পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। গত ১০ এপ্রিল রেড নোটিশ জারি করা হলেও তা প্রকাশ্যে আসে ২২ এপ্রিল, মঙ্গলবার। ‘রেড নোটিশ’ এর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। তবে ইন্টারপোলের নিজস্ব ওয়েবপেইজে রেড নোটিশের তালিকায় বেনজীর আহমেদের নাম […]

বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

সাইবার স্ক্যাম বা কেলেংকারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। এই স্ক্যাম ছড়াতে পারে আফ্রিকা এবং ইউরোপে। সোমবার জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এশিয়ায় একটি কয়েক বিলিয়ন ডলারের স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে। রীতিমতো পরিকল্পনা করে তারা সাইবার অপরাধ সংগঠিত করছে। গোটা এশিয়াজুড়ে এই চক্র সক্রিয়। এবার তারা আফ্রিকা, ইউরোপ এবং অ্যামেরিকাতেও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে। […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, ইইউ রাষ্ট্রদূতকে সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২১ এপ্রিল, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকলে মিলার সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভে অংশ নিয়েছে। ‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হলো ‘৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন’। আয়োজকরা আমেরিকান রিভল্যুশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন। হোয়াইট হাউজের […]

বিস্তারিত পড়ুন

তালেবানকে বাদ নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে দিয়েছে রাশিয়া

দুই দশকেরও বেশি সময় পর তালেবানের উপর নিষেধাজ্ঞা স্থগিত করলো রাশিয়া। এর ফলে আফগান নেতৃত্বের সঙ্গে মস্কোর সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হয়েছে। ২০ বছরের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। এরপর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু তালেবান সরকার কোনো দেশের কাছ থেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তবে […]

বিস্তারিত পড়ুন