সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সাথে লন্ডনে বিসিএ’র প্রাণবন্ত মতবিনিময়

সাঈদ চৌধুরী সিলেট প্রেসক্লাবে সপ্তমবারের মতো নির্বাচিত সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সম্মানে যুক্তরাজ্যে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ)  মতবিনিময় সভা পরিণত হয়েছিল প্রবাসীদের মিলন মেলায়। লন্ডনের হোয়াইটচ্যাপেল হ্যানবারি স্ট্রিটের মনটিফিউরি সেন্টারে বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত প্রাণবন্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিসিএ’র প্রেসিডেন্ট অলি খান এমবিই। জনপ্রিয় […]

বিস্তারিত পড়ুন

‘সত্যকে মিথ্যা বানাতে দক্ষ’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা ঘটেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সত্যকে মিথ্যা বানাতে দক্ষ’ বলে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা। অন্যদিকে ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে সংসদের কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম […]

বিস্তারিত পড়ুন

সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত

স্থিতিশীল জ্বালানি ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়। এছাড়া, দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে, জরুরি সেবা যেমন— কাঁচাবাজার, […]

বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

গ্যারি ও ডোনো বিবিসি প্রধান সংবাদদাতা, উত্তর আমেরিকা জাতির উদ্দেশে ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন, তা মূলত তার গত কয়েকদিনের বক্তব্যেরই পুনরাবৃত্তি। হোয়াইট হাউস থেকে বুধবার সন্ধ্যায় তিনি এই ভাষণ দেন এবং এ নিয়ে আগাম কিছু জল্পনাও ছিল। ২০ মিনিটের এই প্রাইমটাইম ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের “মূল কৌশলগত লক্ষ্যগুলো” এক মাসের […]

বিস্তারিত পড়ুন

জনগণের রায়ের অবমূল্যায়নের প্রতিবাদে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। গণভোটের মাধ্যমে পাসকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান না করে জনগণের রায়ের অবমূল্যায়নের প্রতিবাদে তারা এ ওয়াক আউট করেন। গতকাল বুধবার বিকেলে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সংবিধান সংস্কার […]

বিস্তারিত পড়ুন

ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় তেলবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে।  আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, লাইনচ্যুত […]

বিস্তারিত পড়ুন

সারা দেশে অবৈধ মজুদকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব জ্বালানি উদ্ধার করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ […]

বিস্তারিত পড়ুন

৭০ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ, আওয়ামী অর্থপাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী আমলের দুর্নীতি ও অর্থপাচার বিষয়ে অনুসন্ধান করে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়ে বলেছেন, চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও গুরুত্বারোপ করা হয়েছে। এক্ষেত্রে বিজ্ঞ আদালত কর্তৃক দেশে মোট ৫৭ হাজার ১৬৮ কোটি ৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধে পাকিস্তান কীভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলো?

ক্যারোলাইন ডেভিস বিবিসি পাকিস্তান সংবাদদাতা ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তানের উপস্থিতি অনেককেই আশ্চর্য করেছে। যদিও, বিষয়টি হয়তো এতোটা আশ্চর্য হওয়ার মতোও নয়। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে রয়েছেন। মি. ট্রাম্প মাঝেমধ্যেই তাকে নিজের ‘প্রিয় ফিল্ড মার্শাল’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া আসিম মুনির ইরানকে কীভাবে ‘অধিকাংশ মানুষের চেয়ে ভালোভাবে’ বোঝেন, […]

বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৭ মে

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১২৫ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা। আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের […]

বিস্তারিত পড়ুন