আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ভোটাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই ভোটাররা সবাই তাদের ভোট দিতে পারবেন।’ অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল শর্ত পূরণ না করলে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

ইসরায়েল যদি “গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়”, তাহলে সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্য স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। এর মধ্যে ইসরায়েলকে অন্যান্য শর্তও পূরণ করতে হবে বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রদানে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং জাতিসংঘকে […]

বিস্তারিত পড়ুন

৭ দিন রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। মামলার শুনানিতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিদ্বেষ ও দুর্নীতিমূলক বেআইনি রায় প্রদানসহ ব্যাপক জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় তিনি আটক হয়েছেন। গত ২৪ জুলাই রাজধানীর […]

বিস্তারিত পড়ুন

বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতির জন্য হবে ডিজাস্টার: আমীরে জামায়াত

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. শফিকুর রহমান বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে। ভিডিও: https://youtu.be/ZzNirMJx4oI?si=BwcL7YGaotCTXqph শহীদ পরিবারের দাবি মোতাবেক বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, সরকার জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ন্যায়বিচার মানে কেবল শাস্তি নয়, ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। ভিডিও: https://youtu.be/cE7gOVc1418?si=Y12W3UMk9lkZ2Q93 আজ মঙ্গলবার ঢাকায় একটি […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে ‘কালজয়ী কবিতার স্রষ্টা আল মাহমুদ’ শীর্ষক প্রাণবন্ত আলোচনা

‘কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস/ ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর/ গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর/ কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।’ এমন অসংখ্য কালজয়ী কবিতার স্রষ্টা দেশের প্রধান কবি আল মাহমুদ। আমাদের কবিতায় যে ঐতিহ্য ও আধুনিকতার ঊণ্মেষ ঘটেছে তিনিই তার নায়ক। বাংলা কবিতাকে আল মাহমুদ গৌরবোজ্জ্বল […]

বিস্তারিত পড়ুন

জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি: আলী রীয়াজ

বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। এ কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯ তম বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘কমিশন ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে এবং বিবেচনার জন্য আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের গাজায় খাবার আনতে গিয়ে তারা আর ফেরেনি!

খাবারের খোঁজে বের হওয়া এক কিশোর, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিবিরে থাকা আট বছরের এক মেয়ে, আর কয়েক মাস অপুষ্টিতে ভোগা এক ব্যক্তি, এরা সবাই গত সপ্তাহে গাজায় মারা গেছেন। বৃহস্পতিবার, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় “বড় আকারের দুর্ভিক্ষ” ছড়িয়ে পড়ছে বলে সাহায্য […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব গৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব ‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন এন্ড প্রোগ্রাম অব একশন অন আ কালচার অব পিস’ শীর্ষক শান্তির সংস্কৃতির বিষয়ে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের আন্তঃআঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে। আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত প্রস্তাবটি বৈচিত্র্য বা বিভিন্নতা, সহনশীলতা, সংহতি এবং […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামী ছাত্র-জনতা জাতির শ্রেষ্ঠ সম্পদ: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সংগ্রামী ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর তেমন […]

বিস্তারিত পড়ুন