ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পেছনে কী কারণ

জান্নাতুল তানভী বিবিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রায় নিরঙ্কুশ জয় হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম এমন বিজয় অর্জন করল তারা। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিজয়ীদের সাথে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের দূরত্বও বেশ কয়েক হাজারের। ডাকসুর ভিপি পদে জয়লাভ করা সাদিক কায়েমের সঙ্গে […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : ফিনান্সিয়াল টাইমস

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রামাণ্যচিত্রে দাবি করেছে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকাটির প্রকাশিত এ ডকুমেন্টারির শিরোনাম ছিল ‘বাংলাদেশের হারানো বিলিয়নস: চোখের সামনেই লুট’। ডকুমেন্টারিতে উল্লেখ করা হয়, আন্দোলনকারী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে […]

বিস্তারিত পড়ুন

অবশেষে সম্পন্ন হলো জাকসুর ভোট গণনা!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে সম্পন্ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমদ জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। […]

বিস্তারিত পড়ুন

বাবার কাছে স্বীকারোক্তির পর পুলিশি হেফাজতে চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারী

চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় ইউটাহ থেকে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। টাইলার রবিনসন নামের ওই যুবককে ধরতে ৩৩ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অবশেষে বৃহস্পতিবার রাতে তাকে হেফাজতে নেয়া হয়। তার বাবা তাকে পুলিশের কাছে আত্মসমর্পণে রাজি করানোর পরই শেষ হয় এই অভিযান। ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে নিহত […]

বিস্তারিত পড়ুন

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন । এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।’ অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে […]

বিস্তারিত পড়ুন

ইসরাইলের হামলার জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়হিয়া সারের বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ইসরাইলের সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার অধিকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ইসরাইলের দক্ষিণাঞ্চলেও দুটি পৃথক হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র ড্রোন ইউনিট। জেনারেল ইয়াহিয়া সারে জানান, রামন বিমানবন্দর […]

বিস্তারিত পড়ুন

কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক গুলিতে নিহত, ‘আমেরিকার জন্য অন্ধকার মুহূর্ত’ বলেছেন ট্রাম্প

ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। মি. কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আউটডোর ডিবেট আয়োজনের জন্য পরিচিত ছিলেন তিনি। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প “এই নৃশংস হত্যাকাণ্ডে শোকার্ত এবং ক্ষুব্ধ” বলে জানিয়েছেন। তিনি এটাকে “আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত” বলে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের

ভ্যাটিকান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, ন্যায্য ও স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে এবং যদিও এটা স্পষ্ট করে যে তারা কোনো নির্দিষ্ট ফলাফল কামনা করে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডেল বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলি সি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ প্রক্রিয়া কামনা […]

বিস্তারিত পড়ুন

লন্ডনের নয়নাভিরাম নদীতীরে রিজেনারেশন প্রকল্প হাতে নিয়েছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল

লন্ডনের থেমস নদীর উত্তর পাড়ে নতুন নেইবারহুড গঠনে বড় ধরনের একটি রিজেনারেশন প্রকল্প পরিকল্পনা অনুমোদন দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। নয়নাভিরাম এই প্রকল্পে রয়েছে ২০৮টি সাশ্রয়ী আবাসন, ছাত্রদের জন্য ১ হাজার ৩শ ৬৫টি শয্যা বা বেডস্পেস, ৫২৬ বর্গমিটার বাণিজ্যিক স্থান সহ উন্মুক্ত এবং ল্যান্ডস্কেপিং এলাকা। ৩ সেপ্টেম্বর কাউন্সিল মিটিংয়ে ওরচার্ড ওয়ার্ফ নামে সুরক্ষিত একটি এলাকায় পুনঃউন্নয়নের […]

বিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু নির্বাচন তার একটি বড় ‘টেস্ট’ ছিল। এই টেস্টে রাজনৈতিক দল, সুধী সমাজ ও শিক্ষার্থীরা ভালোভাবে উত্তরণ করেছেন। আইনশৃঙ্খলাসংক্রান্ত একটি ঘটনাও ডাকসু নির্বাচনে ঘটেনি। আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও […]

বিস্তারিত পড়ুন