হিজবুল্লাহ এবং হামাসের মধ্যে বৈঠকে উদ্বিগ্ন ইসরাইল!

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনিদের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং সংগঠনটির উপ-প্রধান শেখ সালেহ আল ইউরিকে তার নিজ দফতরে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিন এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা ফিলিস্তিন এবং এ অঞ্চলে সাম্প্রতিক ঘটনাসহ আল আকসা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের ওপর ইসরাইলের দমনপীড়ন, গাজায় […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। তাৎক্ষণিকভাবে লেবানন বা গাজায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সেনাবাহিনী স্থানীয় সময় শুক্রবার (৭ এপ্রিল) ভোরে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ঘোষণা করেছে, […]

বিস্তারিত পড়ুন

আল-আকসা মসজিদে আবারো ইসরাইলের হামলা

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে আবারও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গতকাল (বুধবার) রাতে ইসরাইলি সেনাদের সহিংসতা-ধরপাকড় অব্যাহত ছিল। আগের দিন মঙ্গলবারও একইভাবে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক […]

বিস্তারিত পড়ুন

আল-আকসার গেটে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে শুক্রবার আল-আকসা মসজিদের গেটে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তার পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৬ বছর। তিনি ইসরাইলের দক্ষিণের নাকাব অঞ্চলের বাসিন্দা ছিলেন। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, নিহত যুবক ইসরাইলি বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। কারণ একজন নারী মসজিদে প্রবেশ করতে গেলে ইসরাইলি বাহিনী বাধা […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরব এখন সিরিয়ার সাথেও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছে

ইরানের পর এবার সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। বিষয়টির সাথে পরিচিত তিনটি সূত্র জানিয়েছে, দুই দেশ প্রায় এক যুগ সম্পর্ক ছিন্ন রাখার পর পারস্পরিক দূতাবাস খোলার ব্যাপারে একমত হয়েছে। এর ফলে দামেস্ক আবার আরব দুনিয়ায় ফিরে আসার সুযোগ পাবে। একটি সূত্র রয়টার্সকে জানায়, দুই সরকার ‘ঈদ-উল-ফিতরের পর আবার দূতাবাস খোলার প্রস্তুতি’ […]

বিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ সৌদি আরবের

বহুদিন ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে চরম বৈরিতা চলছিল। তবে গত সপ্তাহে চীনের মধ্যস্ততায় এই দুই দেশ আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সমঝোতা করেছে। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের এক সপ্তাহের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। খবর বিবিসি। ইরান জানিয়েছে, বাদশাহ সালমানের পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো […]

বিস্তারিত পড়ুন

আমিরাতে রমজান মাসে নিত্যপণ্যে ৭৫ শতাংশ মূল্য হ্রাসের ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হাইপারমার্কেট ও সুপার শপ মালিকরা ১০ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য পণ্যের মূল্য ৭৫ শতাংশ হ্রাস করার ঘোষণা দিয়েছে। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশের বড় বড় ব্যবসায়ীরা ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে এই মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে। রমজান মাস শুরু হওয়ার ১০ দিন আগে তারা তাদের এই সিদ্ধান্তের কথা জানাল। ফলে ‘পবিত্র […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলে ‘ইতিহাসের বৃহত্তম’ বিক্ষোভ, চাপে নেতানিয়াহু?

সরকার বিরোধী বিক্ষোভে ফের রেকর্ড সংখ্যক প্রতিবাদকারী রাস্তায় নেমেছে ইসরায়েলে। গতকাল শনিবার লাখ লাখ মানুষ ইসরায়লের বিভিন্ন শহরে জমায়েত হয়েছে। কেউ কেউ গতকালের এই বিক্ষোভকে দেশটির ইতিহাসে বৃহত্তম বলছে। উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠবারের মতো ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগে কিছু সংস্কারের পরিকল্পনা করেছেন। দেশটির বিরোধীরা অভিযোগ করেছেন, এতে দেশটির সুপ্রিম কোর্ট […]

বিস্তারিত পড়ুন

সৌদি-ইরান সম্পর্ক পুনঃস্থাপন, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

প্রায় সাত বছর স্থগিত থাকার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় কয়েকদিনের আলাপ-আলোচনার পর অবশেষে দূতাবাস খুলতে সম্মত হয় দুই দেশ। এটা বলার অপেক্ষা রাখে না যে মধ্যপ্রাচ্যের দুই তেলসমৃদ্ধ ও মুসলিম অধ্যুষিত দেশের এই মিলন বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন দেশ ইতোমধ্যে এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে। চীন […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, একটি বাড়ি ঘেরাও করে শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ-মাধ্যমে […]

বিস্তারিত পড়ুন