প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছ : হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, পরিকল্পিতভাবে আমার আসনেও ভোটের কারচুপি হয়েছে।’ সোমবার (৮ জানুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অভিযোগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের জন্য সরাসরি প্রশাসনকে দায়ী করে জাসদ […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড’ মানা হয়নি : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বাংলাদেশে সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড’ মেনে অনুষ্ঠিত হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় দুইদিন পর পশ্চিমা পরাশক্তির দেশ দুটি এ নিয়ে পৃথক বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার অর্থাৎ আটই জানুয়ারি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টেমন্ট তাদের এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানায়। […]

বিস্তারিত পড়ুন

ডামি প্রার্থী, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষক : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ডামি প্রার্থী, ডামি ভোটারের পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলন বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। আমেরিকার যে কংগ্রেসমান নারী নির্যাতনের দায়ে বহিষ্কৃত হয়েছেন তাকে আওয়ামী […]

বিস্তারিত পড়ুন

নজীরবিহীনভাবে ভোট বর্জন ও সর্বাত্মক হরতাল পালন করায় জামায়াতের অভিনন্দন

প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে নজিরবিহীনভাবে ভোট বর্জন ও সর্বাত্মক হরতাল পালন করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। এক বিবৃতিতে নূরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবীতে এবং প্রহসনের নির্বাচন […]

বিস্তারিত পড়ুন

‘নজিরবিহীন ভোটবিমুখতা’

‘নজিরবিহীন ভোটবিমুখতা’ – এটি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের পর ২০২৪ সালের শুরুতে আরেকটি উচ্ছ্বাসহীন নজিরবিহীন ভোটবিমুখতার জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। কারণ, ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এতটাই কম ছিল যে কোথাও কোথাও মাইকিং করেও ভোটার আনা যায় নি। খবরটিতে বলা হয়, ভোট উৎসবের পরিবর্তে সর্বত্র […]

বিস্তারিত পড়ুন

আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না – জি এম কাদের

সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন। রংপুরে ভোট দেয়ার পর স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।’ ‘প্রায় সব ভোটকেন্দ্রের বাইরে একটা […]

বিস্তারিত পড়ুন

‘এটি নির্বাচনই নয়, আচরণবিধি ভঙ্গের মহোৎসব চলছে’

বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন বলছে প্রতিদ্বন্দ্বিতার কৃত্রিম আবহ তৈরি করা দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না এবং নির্বাচনটি আইনগতভাবে বৈধতা পেলেও এই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে তারা মনে করে না। “দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা নেই বরং যারা অংশ নিচ্ছে তারা […]

বিস্তারিত পড়ুন

সরকারি কোষাগার থেকে এবারের নির্বাচনে মোট কত খরচ হচ্ছে?

বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রিজাইডিং-পোলিং অফিসারসহ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের দু’দিনের সম্মানী ভাতা দেয়া হবে। এর ফলে আগের নির্বাচনের তুলনায় এবারে ব্যয় হচ্ছে দ্বিগুণেরও বেশী অর্থ। প্রাথমিকভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রায় দেড় হাজার কোটি টাকা খরচের কথা বলা হলেও শেষ পর্যন্ত এই নির্বাচনের ব্যয় দু হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের সাজার রায় ফরমায়েশি : রিজভী

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েশি রায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতা বলেন, এই রায়ে পুরো জাতি লজ্জিত। এই ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বসবর্তী হয়ে এই রায় যে […]

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মাদ ইউনুস সরকারের প্রতিহিংসার শিকার : জামায়াত

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনুসকে ৬ মাসের কারাদন্ড প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ড. মুহাম্মাদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে মামলা দায়ের করেছে। সরকারের প্রধান ব্যক্তি থেকে […]

বিস্তারিত পড়ুন