‘বাংলাদেশের জন্য ভিসা নীতি এখনো বহাল আছে’

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বণিক বার্তার শিরোনাম, বাংলাদেশের জন্য ভিসা নীতি এখনো বহাল আছে। এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির কোনো পরিবর্তন হয়নি। এটি এখনো বহাল আছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে হয়রানি নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, প্রফেসর ইউনূস প্রায় একদশক ধরে হয়রানি ও হুমকির মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায়শই সরকারের উচ্চ পর্যায় থেকে যেভাবে অপপ্রচার […]

বিস্তারিত পড়ুন

দুই মামলায় জামিন পেলেন আল্লামা মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে দুইটি মামলায় জামিন দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা মামলায় আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সাথে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। এর […]

বিস্তারিত পড়ুন

‘অবিবাহিত বেশি সিলেটে খুলনা এগিয়ে বিচ্ছেদে’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বিশ্লেষণ নিয়ে দেশ রূপান্তরের পেছনের পাতার খবর, ‘অবিবাহিত বেশি সিলেটে খুলনা এগিয়ে বিচ্ছেদে’। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে বিবাহিত মানুষের হার যেমন বেড়েছে, ঠিক তেমনি তালাক, দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশে তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের হার বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক চার শতাংশ। পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে […]

বিস্তারিত পড়ুন

জাবিতে ছাত্রলীগ নেতাদের ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারিকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়েছে জাবি ক্যাম্পাস। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ছাত্রলীগ নেতারা স্বামীকে আটকে রেখে পাশের বোটানিক্যাল গার্ডেনে তার স্ত্রীকে (১৯) গণধর্ষণ করেছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেছেন। ঘটনার অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও […]

বিস্তারিত পড়ুন

কোন কোন আদালত কক্ষে লোহার খাঁচা আছে জানতে চেয়েছেন হাইকোর্ট

বিচারিক আদালতের এজলাসকক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। সারা দেশে আদালতের এজলাস কক্ষে কতটি লোহার খাঁচা রয়েছে তার তালিকা চেয়ে তথ্য দিতে বলেছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ তালিকার প্রতিবেদন দাখিল করতে আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি ২০২৪) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি […]

বিস্তারিত পড়ুন

‘ভারতীয় পণ্য বয়কট’ ও ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা বাংলাদেশে দানা বাঁধছে যে কারণে

মুকিমুল আহসান বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ‘ইন্ডিয়া আউট’ নামে ভারত বিরোধী এক ধরনের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে প্রতিবেশী দেশ ভারতের পণ্যসহ দেশটিকে ‘বয়কট’ নিয়ে করা বিভিন্ন ধরণের ক্যাম্পেইন চলছে। গত সপ্তাহ দুয়েক যাবত এ প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক, এক্স ও ইউটিউবে। যারা এসব প্রচারণা চালাচ্ছেন, তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কিংবা সরকার-বিরোধী হিসেবে […]

বিস্তারিত পড়ুন

একনজরে দেখে নিন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে

এইচএসসি পরীক্ষার পর দম ফেলার সুযোগ পান না শিক্ষার্থীরা। নামতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে। ফল প্রকাশের পর সেই প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হয়। গত ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশের পর পুরোদমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সাড়ে ১০ লাখ শিক্ষার্থী। তাদের সঙ্গে ভর্তিযুদ্ধে অংশ নেবেন গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পাস করা অসংখ্য শিক্ষার্থী। […]

বিস্তারিত পড়ুন

‘টাঙ্গাইল শাড়ির’ উৎপত্তি ভারতে দাবি করায় বাংলাদেশে বিস্ময় ও বিতর্ক

সৌমিত্র শুভ্র ‘টাঙ্গাইল শাড়ি’ বাংলাদেশে বহুল পরিচিত একটি বিষয়। ঢাকার কাছে টাঙ্গাইল জেলার সাথে এর নাম জড়িয়ে আছে। কিন্তু সম্প্রতি ভারত দাবি করেছে ‘টাঙ্গাইল শাড়ি’ তাদের পণ্য। বিষয়টিতে বাংলাদেশে অনেক বিস্ময় প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করা হয়। বলা হয়, এটি এই […]

বিস্তারিত পড়ুন

আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি ও পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত সকলেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এ পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক […]

বিস্তারিত পড়ুন