‘কমপ্লিট শাটডাউন’

কোটা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারীরা। দিনের শুরুতে ঢাকার বিভিন্ন পয়েন্টে স্বল্প সংখ্যক যানবাহনের উপস্থিতি দেখা গেছে। সকালে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার শনির আখড়ায় নতুন করে ধাওয়া-পাল্টাধাওয়া […]

বিস্তারিত পড়ুন

সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩০ বছর পূর্তি ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান

সাঈদ চৌধুরী সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩০ বছর পূর্তি ও এওয়ার্ড প্রদান উপলক্ষে ১৬ জুলাই মঙ্গলবার লন্ডনের মে-ফেয়ার ভেনু পরিণত হয়েছিল প্রবাসীদের মিলন মেলায়। যার ভালোবাসায় বিবিসিসি, ইউকে বিসিসিআই, বিসিএ, বিবিসিএ, জিএসসি, প্রেসক্লাব-সহ কমিউনিটির প্রায় সকল সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলেন, তিনি হলেন জনপ্রিয় রেডিও প্রেজেন্টার ও আবৃত্তিকার মিসবাহ জামাল। তিন যুগ ধরে মিছবাহ জামাল এক […]

বিস্তারিত পড়ুন

দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহবান জানালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি, বিভিন্ন সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই, দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে ছাত্রদের পাশে দাঁড়ান। সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু তা না করে ছাত্রদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে। আজ বায়তুল মোকারমের উত্তর গেটে গায়েবানা জানাযা শেষে সাংবাদিকের […]

বিস্তারিত পড়ুন

জালিম সরকারের শাসনে সাধারণ মানুষ সকল ন্যায্য অধিকার হারিয়েছে: মাওলানা মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আশুরা মুসলমানদের জীবনে এক ঐতিহাসিক দিন। আজকে আশুরাকে শুধুমাত্র কারবালার ঘটনার সাথে মিলিয়ে ফেলা হচ্ছে। কিন্তু এই দিন অনেক ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছে। হযরত আদম (আ:) এর আগমন থেকে শুরু করে, হযরত ইবরাহিম (আ:) এর আগুন থেকে মুক্তি, মুসা (আ:) এর ফেরাউনের কবল থেকে […]

বিস্তারিত পড়ুন

আবু সাঈদকে লক্ষ্য করে পুলিশের গুলি, ঠিক কী ঘটেছিল?

তারেকুজ্জামান শিমুল বিবিসি কোটা সংস্কার আন্দোলন চলাকালে মঙ্গলবার বাংলাদেশে যে ছয়জন নিহত হয়েছেন, তাদেরই অন্যতম হচ্ছেন আবু সাঈদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মি. সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা যাচ্ছে। নিহত অন্য পাঁচজনকে ছাপিয়ে মি. সাঈদকে নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে, যার মূলে রয়েছে ঘটনার সময় […]

বিস্তারিত পড়ুন

‘যা বাবা, ভালো থাকিস’ বলে গুলিতে নিহত সাঈদকে চিরবিদায় মায়ের

আলতাফ হোসেন পীরগঞ্জ, রংপুর থেকে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে আজ বুধবার সকালে তাঁকে দাফন করা হয়েছে। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে তিনি ‘যা বাবা, ভালো থাকিস। চিন্তা […]

বিস্তারিত পড়ুন

পুলিশের গুলিতে নিহত সাঈদের শেষ পোস্ট, ‘শামসুজ্জোহা’ হয়ে মরে যাওয়াটা বেশি গর্বের

বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) বাংলাদেশ সময় বেলা ২ টার দিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আন্দোলকারী আবু সাঈদ। পরে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত […]

বিস্তারিত পড়ুন

ছাত্রলীগের ১০ নেত্রীকে হল ছাড়া করলেন আন্দোলনকারীরা

রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি-সহ ১০ নেত্রীকে হল ছাড়া করলেন আন্দোলনকারীরা। হল ছাড়তে বাধ্য হওয়া ছাত্রলীগ সভাপতির নাম আতিকা বিনতে হোসাইন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিরও সাংগঠনিক সম্পাদক। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আরও চারজনের নাম জানা যায়নি। তবে তারা সবাই হল কমিটির শীর্ষ পদপ্রত্যাশী […]

বিস্তারিত পড়ুন

সারা দেশে ছয় জন নিহত, অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা

বাংলাদেশে গত কয়েকদিনের মতো মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে চার শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে শুরু করে। […]

বিস্তারিত পড়ুন

‘ফের হেলমেট বাহিনীর তাণ্ডব’

ফের হেলমেট বাহিনীর তাণ্ডব— মানবজমিন পত্রিকার প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে যে রোববার রাতের উত্তেজনা শেষে গতকাল দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। বহিরাগতদের নিয়ে চালানো ছাত্রলীগের হামলা থেকে বাদ যাননি নারী শিক্ষার্থীরাও। […]

বিস্তারিত পড়ুন