ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা, স্থলাভিষিক্ত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় অ্যান্ডি বার্নহাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে তিনি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন। লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন। কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। হাউস অফ কমন্সে লেবার পার্টির সংসদ সদস্যদের তুমুল হাততালির […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি হেলথ উদ্যোগ এলজিসি অ্যাওয়ার্ডসে ব্রোঞ্জ লাভ করা একটি বড় স্বীকৃতি : নির্বাহী মেয়র লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সামগ্রিক সুস্থতা বৃদ্ধির একটি অগ্রগামী, কমিউনিটি-চালিত স্বাস্থ্য কর্মসূচি এ বছর মর্যাদাপূর্ণ এলজিসি অ্যাওয়ার্ডসে পাবলিক অ্যান্ড পপুলেশন হেলথ বিভাগে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই পুরস্কারটি আমাদের বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়নে টাওয়ার হ্যামলেটসে যে কাজ হচ্ছে তার একটি বড় স্বীকৃতি। কমিউনিটিজ কিপিং ওয়েল দেখিয়ে দিয়েছে, যখন আমরা স্থানীয় মানুষকে বিশ্বাস […]

বিস্তারিত পড়ুন

পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, চ্যালেঞ্জ অ্যান্ডি বার্নহামের

ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য তার ওপর চাপ ক্রমশ বাড়ছে। তার মন্ত্রিসভার সহযোগী পিটার কাইল বলেছেন যে, গত সপ্তাহে অ্যান্ডি বার্নহামের উপনির্বাচনে জয় তাঁর জন্য লেবার পার্টির নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর পথ খুলে দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ‘রাজনৈতিক বাস্তবতা’ বিবেচনা করছেন। ওই নির্বাচনের ফলাফলের পর […]

বিস্তারিত পড়ুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার। সোমবার (২২ জুন ২০২৬) তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের […]

বিস্তারিত পড়ুন

শিবির নেতা সাইফুল্লাহ বারীকে যুবদল নেতা কর্তৃক নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় প্রকাশ্য বাজারে সাবেক যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পরিকল্পিত […]

বিস্তারিত পড়ুন

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া। স্থানীয়ভাবে জানা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে। এতে পুরো এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি […]

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বানের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার […]

বিস্তারিত পড়ুন

সিলেটের শতাধিক স্পটে ঝটিকা মিছিলের ছক! এড. নাসির শিলং থেকে দেশে ফেরার গুঞ্জন!

এমজেএইচ জামিল সিলেট থেকে : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ ছেড়ে পালানোর নিরাপদ রুট ছিল সিলেটের বিভিন্ন সীমান্ত। দালালের মাধ্যমে পালাতে গিয়ে বিভিন্ন সীমান্তে অনেকে যেমন আটক হয়েছেন, আবার পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহতের ঘটনাও ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের ২ বছরের মাথায় এবার দেশে ফেরার প্রস্তুতি হিসেবে সিলেট সীমান্তকেই বেছে নিচ্ছেন আওয়ামী […]

বিস্তারিত পড়ুন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা কয়েস লোদী

হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট থেকে : সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩-এর ধারা ৮ […]

বিস্তারিত পড়ুন

১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশে লোকে লোকারণ্য

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির […]

বিস্তারিত পড়ুন