প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, টিউলিপের জেল-জরিমানা

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বছরের এবং তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চার বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রোববার দুপুর সাড়ে ১২টার পর এই রায় দেওয়া হয়। রায় ঘোষণা করেছে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত। পৃথক দুটি […]

বিস্তারিত পড়ুন

ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: ড. আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. আলী রীয়াজ বলেছেন, স্বৈরাচারী শাসনামলে শহীদদের আত্মত্যাগ এবং জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীতে শহীদ সুহেলসহ প্রায় ১৪ শত শহীদের রক্ত আমাদের একটি স্পষ্ট দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব হলো ভবিষ্যৎ বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না […]

বিস্তারিত পড়ুন

এমিরেটস স্কাইকার্গো প্রতিনিধি দলের ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন

এমিরেটস স্কাইকার্গো প্রতিনিধি দল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তারা বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও বিদ্যমান সুবিধাসমূহ সরেজমিনে পরিদর্শন করে দ্রুততম সময়ে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করেন। পরে এয়ারপোর্টের ব্যবস্থাপক মো: হাফিজ আহমদের সাথে সিলেট থেকে কার্গো ফ্লাইট পরিচালনা নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলে রপ্তানি-বাণিজ্য, প্রবাসী অধ্যুষিত […]

বিস্তারিত পড়ুন

এপস্টিন নথিতে নাম, লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন

যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত নথিতে নাম আসার পর যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। তিনি বলেছেন, নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরির কারণ তিনি হতে চান না। এপস্টিনের সাথে অতীতে যোগসূত্র থাকার কারণে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যেসব […]

বিস্তারিত পড়ুন

সিইসির সাথে বৈঠক শেষে মহিলা জামায়াতের প্রেস ব্রিফিং : দেশের ৫০ শতাংশ নারীরা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চায়

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) দেশের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা জামায়াতের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকটি শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে সিইসির কাছে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। ভিডিও নিউজে বিস্তারিত https://www.facebook.com/reel/1943342019922369 বৈঠকে নারী জামায়াতের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, […]

বিস্তারিত পড়ুন

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স […]

বিস্তারিত পড়ুন

বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

রাকিব হাসনাত বিবিসি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় থাকা নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন এমন অন্তত ৭১ জনকে বহিষ্কার করেও নির্বাচনী লড়াই থেকে বিরত রাখা যায়নি। বরং এসব স্বতন্ত্র প্রার্থীরা বেশ কিছু জায়গায় দলের মনোনীত প্রার্থীদেরই […]

বিস্তারিত পড়ুন

কচুরিপানার করাল গ্রাসে জৈন্তার লাল শাপলার বিল, হুমকিতে স্থানীয় পর্যটন

কচুরিপানার আগ্রাসনে নান্দনিকতা ও প্রাকৃতিক ভারসাম্য হারানোর ঝুঁকিতে পড়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী লাল শাপলার বিল। ভারতীয় সীমান্তঘেঁষা ডিবির হাওরের একাংশে অবস্থিত এই বিলটির প্রাণ–প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষায় অবিলম্বে সমন্বিত সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করা সংগঠনের নেতারা। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সিলেট কিডনি ফাউন্ডেশনের সভাপতি […]

বিস্তারিত পড়ুন

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন […]

বিস্তারিত পড়ুন

জামায়াতে যোগদান করলেন আল্লামা মুফতী আব্দুর রহমান রাহমানী

কওমি অঙ্গনের বরেণ্য শায়েখ আল্লামা মুফতি আব্দুর রহমান রাহমানী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শায়েখকে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরী দক্ষিণের […]

বিস্তারিত পড়ুন