বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সাথে অস্ট্রেলিয়া সফররত বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি একটি অনুষ্ঠানে শিশুদের বাংলা গানে মুগ্ধতা প্রকাশ করেছেন।
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1011280991365580
নিজের ফেসবুক পোস্টে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের আবেগঘন সংগীত পরিবেশনার অভিজ্ঞতা তুলে ধরেছেন ব্যারিস্টার আরমান। সেই কণ্ঠে খুঁজে পেয়েছেন মায়ের ভাষা, মাটির ঘ্রাণ, বাংলার আবেগ আর প্রাণের স্পন্দন। তাঁর উপলব্ধি, শেকড় কখনো উপড়ে যায় না, ভালোবাসা ও ঈমানের কোনো ভৌগোলিক সীমান রেখা নেই।
প্রবাস জীবনের ব্যস্ততা, প্রতিকূলতা ও সংগ্রামের মধ্যেও যেসব মা-বাবা তাঁদের সন্তানদের হৃদয়ে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইসলামের আলো জ্বালিয়ে রেখেছেন, তাঁদের প্রতি তিনি জানান গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
‘হাজার মাইল দূরে, বাংলার সুরে ঈমানের গান’ শিরোনামে ব্যারিস্টার আরমান লিখেছেন, ওদের জন্ম এই দেশে, বেড়ে ওঠাও এখানেই। বাংলাদেশ ওদের কাছে বাবা-মায়ের গল্পে শোনা এক দূরের দেশ। অথচ ওরা যখন বাংলায় আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রশংসায় গান ধরলো, মনে হলো বুকের ভেতরটা কেউ ছুঁয়ে দিলো।
তিনি আরও লিখেছেন, ওদের কণ্ঠে শুনলাম মায়ের ভাষা, মাটির ঘ্রাণ, আজানের সুর। শিকড় ছিঁড়ে যায়নি। ভালোবাসা আর ঈমান সীমান্ত মানে না। যে বাবা-মায়েরা প্রবাসের কঠিন জীবনেও সন্তানের হৃদয়ে এই আলো জ্বেলে রেখেছেন, তাঁদের প্রতি আমার অন্তরের সালাম।
শিশুদের জন্য দোয়া করে ব্যারিস্টার আরমান লেখেন, মহান আল্লাহ যেন এই সোনামণিদের কবুল করেন, নেক হায়াত দান করেন এবং ঈমানের আলোয় তাঁদের জীবন আলোকিত করেন। আমিন।
উল্লেখ্য, এই সফরে বিরোধীদলীয় নেতার সাথে আরো রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছার সাথে সাথে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি তাঁদেরে সাদর অভ্যর্থনা জানিয়েছেন, উষ্ণ আতিথেয়তায় বরণ করে নিয়েছেন এবং তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুল রহমান অস্ট্রেলিয়া সরকারের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, জাতি গঠনে তাঁদের অবদান এবং যেখানে তাঁরা অবস্থান করছেন সেখানে সেই জাতির কল্যাণে তাঁদের ভূমিকা ইত্যাদি জানা ও বোঝার জন্য তিনি অস্ট্রেলিয়া সফর করছেন। এরপর মালয়েশিয়া সফরে যাবেন এবং সেখান থেকে আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।
আল্লাহ আমার রব। কথা ও সুর: তোফাজ্জল হোসাইন খান | আল্লাহ আমার রব, এই রবই আমার সব/ দমে দমে তনু মনে তারই অনুভব/ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই/ অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই/ পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব/ আকাশের সুনীলে ধরনীর সবুজে/ অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে/ তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই/ তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই/ যার হয়েছো তুমি তার নেই যে পরাভব ।

