বিএনপি জনগণের সঙ্গে বেঈমানি করছে: ডা. শফিকুর রহমান

সাম্প্রতিক
শেয়ার করুন

৮ দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত জনসভায় বিএনপির বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণা ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেঈমানি করছে। জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।”

৮ দফা দাবি আদায়ে উপস্থিত নেতাকর্মীদের প্রস্তুতির প্রশংসা করে তিনি বলেন, “কাঠফাটা রোদের মধ্যে আপনাদের দাঁড়িয়ে থাকাই প্রমাণ করে, ৮ দফা দাবি আদায়ে আপনারা প্রস্তুত আছেন। এটা দেখে আমাদের আস্থা বেড়ে গেল। সরকার ৮ দফা দাবি না মানলে ১ দফার জন্য আপনারা প্রস্তুত হন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”

তিনি আরও অভিযোগ করেন, “সারাদেশে সরকারি দল দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।” স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমালোচনা করে তিনি তাকে “সম্পূর্ণ ব্যর্থ” বলেও মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের দাবি ছিল দেশের সংস্কার, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু বিএনপি জুলাইয়ের চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয়করণ করছে। তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে, যা চলতে দেওয়া যায় না।” তিনি বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করা হবে।

এর আগে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে বিভিন্ন পথসভায় অংশ নেন ডা. শফিকুর রহমান। পরে দুপুর ২টার দিকে তিনি সিরাজগঞ্জের হাটিকুমরুলের জনসভায় পৌঁছান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জনসভায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, “জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে।”

এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “আমরা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলাম। কিন্তু সেটা কি বাস্তবায়ন হয়েছে? হয়নি।”

তিনি বলেন, জুলাইয়ে জনগণের রায় বাস্তবায়নের কথা বারবার বলা হলেও বিএনপি নানা অজুহাতে তা করছে না। একই সঙ্গে দেশে বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট প্রকট আকার ধারণ করেছে বলেও তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, সংসদে প্রতিবাদ এবং রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *