জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ ও নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে বুধবার (৫ আগষ্ট ২০২৬) ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। ৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’র কনভেনর আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, গ্লোবাল ভয়েস অব জাস্টিস’র সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে এন্ড ইউরোপের প্রধান মুখপাত্র খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ৩৬ জুলাই এলায়েন্স ইউকের সংগঠক সিরাজুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের সালেহ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, নিউহাম কাউন্সিলর সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে এন্ড ইউরোপের অন্যতম মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নুরুল গাফফার, জামায়াতের ইউকে এন্ড ইউরোপের অন্যতম মুখপাত্র ড. শামসুল আলম গোলাপ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি সালেহ আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুর বক্স প্রমুখ।

এলায়েন্সের যুগ্মআহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার ও সদস্য সচিব শাহরিয়ার আলম শিপারের যৌথ পরিচালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ ইউকের আহবায়ক বেলাল হোসেন, শহীদ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের হোসেন চৌধুরী, জাস্টিস ফর জুলাইয়ের সভাপতি আমিন উদ্দিন, জাস্টিস ফর ভিকটিমের সভাপতি জহিরুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই’র সভাপতি মুসলিম খান, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, রাইটস অব দ্যা পিউপল’র সভাপতি আসাদুজ্জামান শাফি।

প্রধান অতিথি ড. হাসনাত হোসাইন এমবিই বলেন, তারেক সাহেব জাতির কাছে জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন, তা না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।

প্রধান বক্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা আলোকে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর কোন বিকল্প নেই। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পুনরাবৃত্তি রোধে একটি কার্যকর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত জুলাই বিপ্লবের বার্ষিকী উদযাপনে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছিল। সমাবেশের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান।

নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনায় জাগরণমূলক গান পরিবেশন করেন, ম্যাসেজ কালচারাল গ্রুপ, ওয়াননেস কালচারাল গ্রুপ ও প্রয়াস কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিল্পী নোমান আযমী, নওশাদ মাহফুজ, বদরুজ্জামান বাবুল, মুহাম্মদ নুরুজ্জামান, শামসুদ্দুহা মন্জু, জাকের আহমদ চৌধুরী, এমদাদুল হক কাজল, মিজানুর রহমান, মতিউর রহমান খালেদ, কামাল উদ্দিন, মাহমুদুল হাসান, শামীম আহমদ, ডিকে সাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *