পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এই কর্মকর্তাদের বেশির ভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

৩৩ জনের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুইজন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা হলেন, মোল্যা নজরুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলাম। বাকিদের কেউ কেউ পলাতক আছেন, অনেকে বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। একইসঙ্গে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *