বিরোধীদলীয় নেতা ডা. শফিক, উপনেতা ডা. তাহের ও চিফ হুইপ নাহিদ ইসলাম

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হলেন। উপনেতা হয়েছেন দলটির আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। আর বিরোধীদলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুরে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।

১২টা ২৩ মিনিটে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। ফলে জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য জরুরি বৈঠক শেষে শপথ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *