রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার নাসিরুদ্দীন পাটওয়ারী

সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে বিএনপির নেতা-কর্মীরা ১১-দলীয় ঐক্যের প্রার্থী এসসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হামলা করে। বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের লোকেরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তার ওপর আক্রমণের চেষ্টা চালায়।

এ সময় তার সমর্থকেরা প্রতিরোধ গড়ে তোলেন। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *