শেখ হাসিনা-সহ পলাতক আসামিদর আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ-সহ পলাতক ৩০ আসামিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালত থেকে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ১০ আসামি হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে, অসুস্থতার কারনে সাংবাদিক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

পলাতক আসামির মধ্যে রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানসহ পুলিশের সাবেক ও তৎকালীন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *