বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমীর আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ আসনে ২ লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯। ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।

