সেহেরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় সেহেরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ ২০২৬) এ বর্বর ঘটনা ঘটেছে।

উখিয়া থানার সূত্রে জানা যায়, দুই সন্তান নিয়ে প্রবাসীর স্ত্রী নিজ বাড়িতে বসবাস করতেন। সোমবার ভোরে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কাপড়ে শারীরিক নির্যাতনের আলামত রয়েছে বলে জানা গেছে। এতে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ জানান, সুরতহাল প্রতিবেদন কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *