এভারকেয়ারে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এদিকে, একই দিন হাসপাতালে মঈন খানকে দেখতে গিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যায় অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, “গতকালের তুলনায় আজ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।” তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে ড. আবদুল মঈন খানের চিকিৎসা চলছে।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাঁকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

এদিকে, ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। ছবি: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *