মিরপুরে জামায়াতের হাজার হাজার নারীর নজিরবিহীন মিছিল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সমর্থনে ঢাকা-১৫ আসনে হাজার হাজার নারীর নজিরবিহীন মিছিল করেছেন। শনিবার (৭ ফেব্রুয়রি) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মিপুর-১০ নম্বরে ফলপট্রি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্ত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এসময় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহবান জানিয়ে শ্লোগান দেন তারা।

মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সবচেয়ে সম্মানিত করার প্রতিশ্রতি দিয়েছেন। সেই নেতাকে ঢাকা-১৫ আসনে বিজয়ী করতে পারলে সুন্দর, কল্যাণমুলক ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে নারী সমাজের প্রত্যাশা।

তারা আরো বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত কল্যাণ হতে পারে। সব অকল্যাণ দুর করতে চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাই ঢাকা-১৫ সহ সারাদেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান নারী নেতারা।

মিছিললের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সসদ্য মোবারক হোসাইন। তিনি এই মিছিলে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *