তেলের বাজার উন্মুক্ত না করলে খেসারত দিতে হবে : রেজা আরেফ

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না বলে জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে, আবার অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবে— এটা হতে পারে না’।

‘বিষয়টা একবারে সুস্পষ্ট— হয় সবার জন্য তেলের বাজার উন্মুক্ত থাকবে, নয়তো সবাই বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে’।

‘বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও এর মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের ওপর’ দৃঢ়তার সাথে জানিয়ে দিলেন মোহাম্মদ রেজা আরেফ।

জাহাজ জব্দের পর যুক্তরাষ্ট্রের ‘জলদস্যুতা’র নিন্দা জানিয়ে সতর্ক করেছে তেহরান

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করার পর তেহরান তাদের জাহাজ জব্দকে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসাবে নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এ ধরণের কর্মকান্ডের প্রতিশোধ নেয়া হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তেহরান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ‘তৌসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের কথা জানিয়েছেন। জবাবে ইরান বলেছে, ‘এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শীঘ্রই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দিবে। আল–জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *