জাতীয় সংসদ ভবনে চলছে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যগণ আজ এক সভায় মিলিত হয়েছেন। সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে।

সভায় আগামীকাল (১২ মার্চ ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলের অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য হয়েছে বিরোধী দল। নির্বাচনে জামায়াত ৬৮টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ আসনে জয়ী হয়েছে। বিরোধীদলের চিপ হুইপ হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

কিছু আসনে জয় পেয়েছে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *