প্রথম দিনেই অপরাধ দমনে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন চাঁদপুর-৩ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। নির্বাচন-পরবর্তী এলাকায় বিশৃঙ্খলা ও ভীতিকর পরিবেশ তৈরির অভিযোগে নিজ দলীয় ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে এমপির নির্দেশে শনিবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ তাদের আটক করেছে বলে জানা গেছে। দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

