আমেরিকা-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

আমেরিকা মধ্যপ্রাচ্য
শেয়ার করুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে।

মি. খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই মি. খাদেমি অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।

আইআরজিসি’র গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি’র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসি’র গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ই জুন ইসরায়েলি হামলায় নিহত হন।

 

শরিফ বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান

মার্কিন কংগ্রেসম্যান ইরানি বংশোদ্ভূত ইয়াসমিন আনসারি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনা করেছেন।সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কেন আমরা এক কোটি মানুষের শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালাচ্ছি?

আনসারি লিখেছেন, শরিফ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির মতোই গুরুত্বপূর্ণ। শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অসংখ্য প্রকৌশলী তৈরি করেছে, যারা পরে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কিছু সবচেয়ে সফল প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন’।

সিলিকন ভ্যালি হল সানফ্রান্সিসকো শহরের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বিখ্যাত প্রযুক্তি অঞ্চল, যেখানে বিশ্বের অনেক শীর্ষ প্রযুক্তি কোম্পানির অবস্থান।  বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *