আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রেনেসাঁ সাহিত্য মজলিসের আলোচনা ও কবিতাপাঠ

বদরুজ্জামান বাবুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে আয়োজিত আলোচনা ও কবিতাপাঠের আসরে বক্তারা বলেছেন, মাতৃভাষাকে প্রতিষ্ঠার জন্য বাংলার মানুষ যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বব্যাপী অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রবীন সাংবাদিক-কলামিস্ট ও বিশিষ্ট সংগঠক কে এম আবুতাহের চৌধুরী ভাষা-শহীদ বরকত, সালাম, রফিক, সফিক, জব্বার প্রমুখকে শ্রদ্ধার […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের বিদ্রোহী কবি সামিহ আল-কাসিমের কবিতা

ফিলিস্তিনের বিদ্রোহী কবি সামিহ আল-কাসিম (১৯৩৯-২০১৪) এর তিনটি কবিতা অনুবাদ: আনোয়ার হোসেইন মঞ্জু ভ্রমণের টিকেট যেদিন আমাকে হত্যা করা হবে, আমার ঘাতক আমার পকেট ঘেঁটে পাবে ভ্রমণ করার জন্য কয়েকটি টিকেট। একটি টিকেট শান্তির পথে যাওয়ার, ক্ষেত ও বৃষ্টির দিকে যাওয়ার জন্য একটি, আরেকটি টিকেট নিয়ে যাবে মানবতার বিবেকের কাছে। হে আমার প্রিয় ঘাতক, আমি […]

বিস্তারিত পড়ুন

আল মাহমুদের সোনালি কাবিন ।। ড. ফজলুল হক তুহিন

(পূর্ব প্রকাশের পর) তিন আল মাহমুদ : কবি হয়ে ওঠা একটি ঐতিহ্যবাহী, সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারে কবি আল মাহমুদের জন্ম হলেও কৈশোরেই পিতার ‘ব্যবসায় ক্রমাগত অসাফল্য ও ব্যর্থতা’ তাদের পরিবারকে দারিদ্র্যে নিমজ্জিত করে। তাদের কাপড়ের দোকান বন্ধ হলে এবং ফায়ার সার্ভিসে চাকরি নিয়ে পিতা চলে গেলে কবি অবাধ স্বাধীনতা পেয়ে যান। ফলে প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় আর […]

বিস্তারিত পড়ুন

আমার দুটি অনুবাদ ও আমেরিকার বই বাজার ।। আনোয়ার হোসেইন মঞ্জু

“আই অ্যাম নট অ্যান আইল্যান্ড” গতবছর ‘মাতৃভাষা প্রকাশ’ আমার অনুবাদ করা ভারতের খ্যাতিমান সাংবাদিক, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক খাজা আহমদ আব্বাসের আত্মজীবনী “আই অ্যাম নট অ্যান আইল্যান্ড” প্রকাশ করেছে। ৫৭৫ পৃষ্ঠার বই, মুদ্রিত মূল্য ১,২০০ টাকা। এক বছরে ৫০ কপি বই বিক্রয় হয়নি। এ আত্মজীবনী উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাহিত্য, সাংবাদিকতা ও চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত […]

বিস্তারিত পড়ুন

আল মাহমুদের সোনালি কাবিন ।। ড. ফজলুল হক তুহিন

(পূর্ব প্রকাশের পর) দুই আল মাহমুদ : কবি হয়ে ওঠা আল মাহমুদ বাংলাদেশের অন্যতম প্রধান কবি। বায়ান্নোত্তর সময়পর্বের বাংলা কবিতায় তিনি নতুন সম্ভাবনা সৃষ্টি এবং নতুন মাত্রা সংযোজন করেন। আধুনিক বাংলা কাব্যের তিরিশের দশকের প্রবণতার মধ্যেই তাঁর কবিতায় ভাটি-বাংলার জনজীবনের সাংস্কৃতিক ঐতিহ্য, নদীকেন্দ্রিক জনপদের নর-নারীর আন্তঃসম্পর্ক, নাগরিকতার বিপরীতে গ্রামসভ্যতায় প্রত্যাবর্তন, নানা ঐতিহ্য ও সংস্কৃতির রূপায়ণ […]

বিস্তারিত পড়ুন

কবি আসাদ চৌধুরী : আলোকিত রাহবার

নাসিম আহমেদ কবি আসাদ চৌধুরীর (১৯৪৩-২০২৩) ব্যক্তিত্বের যে গুণগুলো আমাকে আকৃষ্ট করেছিলো তা হলো তাঁর সহজ-সাধারণ প্রকাশ, আত্মীয়রূপ, উপকারব্রতী, সৃজনশীল কাজে তরুণদের উৎসাহদান এবং প্রেমময় মধুর আলাপচারিতা। এক প্রগাঢ় ভালোবাসা এবং সমীহ তাঁর প্রতি আমি অনুভব করেছি বহু বছর ধরে এবং তা কেবলই লাবণ্য ছড়িয়েছে। ‘তবক দেওয়া পান’-এর বিহ্বলতা আমার রয়েই গেছে। সেই ১৯৭৫ সালে […]

বিস্তারিত পড়ুন

বালিকার বিশ্বাস ও বৃষ্টি ।। মুসতাক আহমদ

মরু অঞ্চলে এমনিতেই অনাবৃষ্টি, তারপর খরা। দুর্ভিক্ষ যেন অত্যাসন্ন। সবাই চোখে সরষে ফুল দেখছে। উপায়ান্তর না দেখে এলাকাবাসী সিদ্বান্ত নিলেন, কামেল পীর-মাশায়েখ এবং আলেমদের নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে সমবেত হবেন, আনুষ্ঠানিক দোয়ার ব্যবস্থা করবেন। যেমন কথা তেমন কাজ। ধর্মপ্রাণ জনগোষ্ঠী নির্ধারিত দিনে এলাকার প্রধান কর্তা-ব্যক্তির বাড়িতে জমায়েত হলেন। তারপর মাঠের দিকে যাত্রা। কারো হাতে […]

বিস্তারিত পড়ুন

আল মাহমুদের সোনালি কাবিন ।। ড. ফজলুল হক তুহিন

এক. আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬-১৫ ফেব্রুয়ারি ২০১৯) বিশ্বসাহিত্যের অন্যতম কবি। দক্ষিণ এশিয়ার সর্বশেষ বড় কবির নাম। বাংলা সাহিত্যের একজন শক্তিমান, মৌলিক ও প্রতিনিধিত্বশীল কবি। আল মাহমুদ মানেই বাংলাদেশের প্রতিধ্বনি ও প্রতিচ্ছবি। জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের পর ‘বাংলার কবি’ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাঠকপ্রিয় ও প্রভাবশালী তিনি। তাঁর শ্রেষ্ঠ ও অমর কৃতি ‘সোনালী কাবিন’; বাংলা সাহিত্যে […]

বিস্তারিত পড়ুন

শামস তাবরিজীর উপদেশাবলী

অনুবাদ: আনোয়ার হোসেইন মঞ্জু (তাবরিজের শামস সুফি দর্শনের এক রহস্য মানব। তিনি ভবঘুরে সাধক, যাযাবরের মতো এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতেন। তিনি সুফি কবি জালালুদ্দীন রুমির জীবনে হঠাৎ করে আবির্ভূত হন। রুমির ওপর স্থায়ী প্রভাব বিস্তার করে নিরুদ্দেশ হয়ে যান। রুমির মাঝে কবি সত্তার জন্ম হয় এবং তিনি এরপর তিনি কবিতা ছাড়া আর […]

বিস্তারিত পড়ুন

সপ্তম শ্রেণির বই থেকে ‘শরীফ ও শরীফা’র গল্প বাদ দিতে আইনি নোটিশ

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ‘শরীফা ও শরীফা’র গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। নোটিশে বলা হয়েছে, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন