সিলেট কিডনি হাসপাতাল একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে : ড. ইউনূস

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস মানবিক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমি আশা করি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল রোগীদের সেবায় নিয়োজিত থাকবে। […]

বিস্তারিত পড়ুন

আনজুমানের ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের ১ম দিনে উপস্থিতি ব্যাপক

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনেই ধর্মপ্রাণ জনতার উপস্থিতি ছিল ব্যাপক। ৩দিনব্যাপী মাহফিলের ১ম দিনে তাফসীর পেশ করেন শায়খ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল হাই জিহাদী, মাওলানা আব্দুল […]

বিস্তারিত পড়ুন

সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প-সহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ , প্রকল্প ঋণ ২০৫ কোটি […]

বিস্তারিত পড়ুন

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ পরিবারে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে বাতাস

সাঈদ চৌধুরী ও ছালেহ আহমদ সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ পরিবারে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে বাতাস। এটা ছিল গোলাপগঞ্জে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বর্বর হত্যাকান্ড। নিহত ও আহতদের অসহায় পরিবারকে দ্রুত সহায়তার জন্য অন্তবর্তীকালীন সরকার এবং রাজনৈতিক ও সেবামূলক সংগঠন-সহ প্রবাসী মানবতাবাদী জনতার প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন তারা। […]

বিস্তারিত পড়ুন

জানুয়ারি থেকে দূর হচ্ছে লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া বৈষম্য

সাঈদ চৌধুরী লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া বৈষম্য দূরীকরণের দাবি ছিল প্রবাসীদের দীর্ঘদিনের। এ নিয়ে গ্রেট বৃটেনে ব্যাপক ক্যাম্পেইন হয়েছে। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার একটা যৌক্তিক সমাধানে এসেছে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রবাসী ও সিলেটবাসীর যৌক্তিক দাবি গ্রহন করে জানুয়ারি থেকে লন্ডন রুটে সিলেট ও ঢাকার যাত্রীদের সমান ভাড়া […]

বিস্তারিত পড়ুন

ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রতি সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।’ মির্জা ফখরুল বুধবার সন্ধ্যায় সিলেট সফরে এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ […]

বিস্তারিত পড়ুন

আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই : মৌলভীবাজারে ডা. শফিক

আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করে দেখিয়েছে। আমি আমাদের সন্তানদেরকে ভালবাসা উপহার দিচ্ছি। […]

বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জে হাওর রক্ষা প্রকল্পের কাজ শুরু, সংস্কার ও পুন:নির্মাণ হবে ৫৯০ কি. মিটার বাঁধ

* বোরো প্রধান সুনামগঞ্জে হাওর রক্ষা প্রকল্পের কাজ শুরু * ৫৯০ কি. মিটার বাঁধ সংস্কার ও পুন:নির্মাণ হবে * সম্ভাব্য ব্যয় ১২৪ কোটি টাকা * প্রাথমিক বরাদ্ধ ৫৭ কোটি টাকা * ভুয়া, অপ্রয়োজনীয় বাধ, অনিয়ম ও দুর্ণীতির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট থেকে : বহু প্রত্যাশিত সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ […]

বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান : এডভোকেট জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ট অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের প্রেরণার উৎস। বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের মুক্তিযুদ্ধ ছিল ঐক্যের, বিভক্তির নয়। অথচ পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী রাজনৈতিক […]

বিস্তারিত পড়ুন

‘ফাহিম আল ইসহাক চৌধুরী’ ট্রাস্টের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে: সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার উন্নয়নে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী’ ট্রাস্ট স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ১৪৭ জন শিক্ষার্থী […]

বিস্তারিত পড়ুন